HMD এবং M-Kopa হাতমিলিয়ে আফ্রিকাতে লঞ্চ হল M-Kopa X30 স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা 

ফ্রিনল্যান্ডের টেক কোম্পানি HMD Global Nokia ব্র্যান্ডের ফোন তৈরি এবং সেল করার জন্য সুপরিচিত, তবে এবার কোম্পানি চুপিসারে তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা কোম্পানি নতুন স্মার্টফোনটি HMD নামের পরিবর্তে আফ্রিকান ফিনটেক কোম্পানি M-Kopa এর সঙ্গে হাতমিলিয়ে স্মার্টফোনটি M-Kopa X30 নামে লঞ্চ করেছে।

বিগত কয়েক মাস ধরে HMD এবং M-Kopa আফ্রিকায় স্মার্টফোন লঞ্চ করার কাজ করে চলেছে। জানিয়ে রাখি M-Kopa তাদের পে-অ্যাজ-ইউ-গো ফাইন্যান্সিং মডেলের জন্য বেশ জনপ্রিয়। এই স্কিমে গ্ৰাহকরা পুরো দাম না দিয়েই ফোন কিনতে পারেন এবং সহজ মাসিক কিস্তিতে ফোনের দাম মেটাতে পারেন। উভয় কোম্পানির এই পার্টনারশিপে HMD ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি করে এবং অপরদিকে M-Kopa ফোনের ডিস্ট্রিবিউশন ও ফাইন্যা ন্সিঙের কাজ করে। আফ্রিকায় যত বেশি সম্ভব মানুষের হাতে সহজ কিস্তিতে ফোন পৌঁছে দেওয়া এই পার্টনারশিপের মূল লক্ষ্য।

M-Kopa X30 স্মার্টফোনটিতে Unisoc T615 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 6GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। M-Kopa X30 স্মার্টফোনটি Android 15 সহ কাজ করে, এতে HMD তাদের  AI ফিচার যোগ করেছে। স্মার্টফোনটিতে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির  FHD+ ডিসপ্লেতে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

স্মার্টফোনটির রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে সেলফির জন্য স্মার্টফোনের 50MP হাই-রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা রয়েছে, এটি এই প্রাইস সেগমেন্টে প্রিমিয়াম-লেভেল ফিচার বলে মনে করা হচ্ছে।

এই ক্যামেরা AI ক্ষমতাসম্পন্ন, এতে উপস্থিত AI Remix Shots, গ্রুপ ফটোতে থাকা প্রতিটি ব্যাক্তির বেস্ট এক্সপ্রেশন বজায় রাখে এবং Gesture Selfie, এর মাধ্যমে ছকের পলক ফেলে বা পিস সাইন দেখিয়ে ফটো ক্লিক করা যায়।

কোম্পানির স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 20W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। তবে বাক্সে শুধু 10W চার্জার দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনটিতে USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP52 রেটিং যোগ করা হয়েছে।

অর্থাৎ M-Kopa X30 স্মার্টফোনটি আফ্রিকার বাজারের কথা মাথায় রেখে বাজেট রেঞ্জে তৈরি করা হয়েছে। এই স্মার্টফোনটিতে লেটেস্ট ফিচার, শক্তিশালী ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যায়।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here