বর্তমানে টেঁক কোম্পানি HMD তাদের স্কাইলাইন সিরিজের পরিধি বিস্তারের পরিকল্পনা করছে। লঞ্চের আগেই কোম্পানির এই সিরিজের আপকামিং দুটি স্মার্টফোন HMD Skyline 2 GT এবং HMD Skyline 2 এর স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনদুটিতে আগের চেয়ে অ্যাডভান্স ফিচার থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনদুটির লিক ডিটেইলস সম্পর্কে।
HMD Skyline 2 GT ফোনের স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিক অনুযায়ী HMD Skyline 2 GT ফোনে 6.55-ইঞ্চির ফ্ল্যাট P-OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট ও 2000nits পীক ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে। এই ফোনের স্ক্রিন রেজোলিউশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে এতে FHD+ স্ক্রিন থাকতে পারে।
- পারফরমেন্স: প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং 12GB RAM যোগ করা হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা এবং OIS ফিচার সহ 108MP + 50MP + 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 3D ToF সেন্সরও থাকতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ওয়্যার্ড চার্জিং এবং Qi 2.0 ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটিতে বিল্ট-ইন ম্যাপনেটও থাকবে।
- ওএস: এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
- অন্যান্য ফিচার: এই ফোনটিতে Quick বাটন, আলাদা ক্যামেরা বাটন, Bluetooth 5.3, ডুয়েল স্পীকার এবং IP67 রেটিং সহ মজবুত বডি দেওয়া হতে পারে।
HMD Skyline 2 ফোনের স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: HMD Skyline 2 ফোনে 6.55-ইঞ্চির P-OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: এই ফোনে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকতে পারে।
- ক্যামেরা: এই ফোনটিতে OIS সহ 108MP + 13MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 50MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।
- ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 33W ওয়্যার্ড চার্জিং এবং Qi 2.0 ওয়্যারলেস চার্জিং (ম্যাগনেটিক সাপোর্টেড) সহ 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
- ওএস: এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3 বছর সফটওয়্যার আপডেট দেওয়া হবে বলে জানা গেছে।
- অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল স্পীকার, IP54 রেটিং এবং Self-repair Gen 2 টেকনোলজি দেওয়া হতে পারে।
