Home খবর লিক হল HMD Skyline 2, HMD Skyline 2 GT এবং Fusion 2 স্মার্টফোনগুলির ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

লিক হল HMD Skyline 2, HMD Skyline 2 GT এবং Fusion 2 স্মার্টফোনগুলির ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

আগামী কয়েক মাসের মধ্যে HMD তাদের স্কাইলাইন সিরিজের সংখ্যা বাড়াতে চলেছে। আপকামিং সিরিজের অধীনে HMD Skyline 2 এবং HMD Skyline 2 GT ফোনটি লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে HMD Fusion 2 ফোনের সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। বিশেষত্ব হল HMD Skyline 2 ফোনের লঞ্চ টাইমলাইন জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং তিনটি ফোনের ডিটেইলস সম্পর্কে।

HMD Skyline 2 এর লঞ্চ টাইমলাইন (লিক)


এখনও পর্যন্ত HMD Skyline 2 এবং HMD Skyline 2 GT ফোন দুটির স্পেসিফিকেশন লিক প্রকাশ্যে আসেনি, তবে এই ফোনগুলিতে ইউজার ফ্রেন্ডলি রিপেয়ারবিলিটি মতো ফিচার থাকতে পারে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড করা হতে পারে। আগের মডেলের মতো এই ফোনগুলিও গ্লোবাল বাজারে লঞ্চের পরেই ভারতে পেশ করা হতে পারে।

মনে করিয়ে দিই HMD Skyline ফোনটিতে 6.55 ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, Snapdragon 7s Gen 2 চিপসেট ছিল। এই ফোনের ব্যাক প্যানেলে 108MP + 13MP + 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছিল। ফোনটিতে 4,600mAh ইউজার রিপ্লেসেবল ব্যাটারি রয়েছে। ফোনটিতে 33W ওয়ার্ড চার্জিং এবং 15W ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি ভারতে 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

জানিয়ে রাখি HMD Fusion 2 ফোনটি আগের HMD Fusion মডেলের আপগ্রেড ভার্সন হতে পারে। 2024 সালের নভেম্বর মাসে ভারতে ফোনটি 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি আউটফিটস (ব্যাক কভার) মডিউল ডিজাইনে পেশ করা হয়েছিল। এই ফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেট সহ কাজ করে। এতে 108MP প্রাইমারি রেয়ার ক্যামেরা রয়েছে। ফোনটিতে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। পাওয়ার ব্যাকআপের জন্য 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।