আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে HMD Vibe 2 5G স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল টিজার, জেনে নিন ডিটেইলস

HMD Global ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। এই ফোনটি HMD Vibe 2 5G নামে পেশ করা হবে। এর আগেও এই ফোনটি সম্পর্কে টিজ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে তাদের X হ্যান্ডেলের মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে এই ফোনটি আগামীকাল অর্থাৎ 8 মে 2026 দুপুর 12টার সময় (IST) ভারতে লঞ্চ করা হবে। এক‌ই সঙ্গে ফ্লিপকার্টে ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে, এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

কোম্পানির পক্ষ থেকে আপাতত HMD Vibe 2 5G ফোনটির হার্ডওয়্যার বা ফিচার সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ফোনটির লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকেই এই ফোনের প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ অন্যান্য ফিচার সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।


জানিয়ে রাখি HMD Vibe 5G ফোনটির সাক্সেসার হিসাবে HMD Vibe 2 5G ফোনটি লঞ্চ করা হবে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই এই ফোনে বেশ কিছু আপগ্রেড দেখা যাবে। HMD Vibe 5G ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T760 প্রসেসর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য HMD Vibe 5G ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Bluetooth 5.2 এবং বিভিন্ন বেসিক সেন্সর রয়েছে।

আপকামিং HMD Vibe 2 5G ফোনে এই সব ফিচারের ক্ষেত্রেই আপগ্রেড দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে ভালো প্রসেসর, বেশি স্টোরেজ অপশন, আপগ্ৰেডেড ক্যামেরা সেট‌আপ এবং সম্ভবত বড় বা বেশি স্মুথ ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া ব্যাটারি এবং চার্জিং ফিচারেও পরিবর্তন দেখা যেতে পারে।

ভারতের 5G স্মার্টফোন সেগমেন্টে সব বাজেট রেঞ্জে বেশ কিছু অপশন রয়েছে। এমতাবস্থায় HMD Vibe 2 5G ফোনটি কম দামে একটি নতুন সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটির দাম 10,000 টাকা থেকে 12,000 টাকার রেঞ্জে রাখা হলে ফোনটি ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

HMD Vibe 2 5G ফোনে কম দামে 5G কানেক্টিভিটি এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য যথাযথ ডিভাইস হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তবে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে আসার পরই এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব। এই ফোনের ডিটেইলস জানার জন্য 8 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here