মাত্র 10999 টাকা দামে লঞ্চ হল সস্তা 5G স্মার্টফোন! রয়েছে 6000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা

এক সময় Nokia ব্র্যান্ডের ফোন প্রস্তুতকারী কোম্পানি HMD Global বর্তমানে তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করছে। এখন পর্যন্ত এই কোম্পানির পক্ষ থেকে খুব বেশি সংখ্যক স্মার্টফোন লঞ্চ করা না হলেও, এবার কোম্পানি ভারতের বাজারে তাদের HMD Vibe 2 5G ফোনটি পেশ করেছে। এই সস্তা ফোনটির স্টার্টিং প্রাইস মাত্র 10,999 টাকা।

HMD Vibe 2 5G ফোনের দাম

ভারতের বাজারে HMD Vibe 2 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM এর সঙ্গে 64GB Storage যোগ করা হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 10,999 টাকা। এক‌ইভাবে এই ফোনের 4GB RAM + 128GB Storage সহ টপ মডেল 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Nordic Blue, Peach Pink এবং Cosmic Lavender কালার অপশনে সেল করা হবে।

প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে HMD Vibe 2 5G ফোনটির দামে 1,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে এই ফোনটি মাত্র 9,499 টাকা এফেক্টিভ স্টার্টিং প্রাইসের বিনিময়ে কেনা যাবে। Axis, HDFC, ICICI ও SBI ব্যাঙ্কের পাশাপাশি UPI এর মাধ্যমে পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে। আগামী 26 মে থেকে এই ফোনটি সেল করা হবে। অদূর ভবিষ্যতে এই ফোনটির 6GB RAM মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

HMD Vibe 2 5G ফোনের স্পেসিফিকেশন

HMD Vibe 2 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে 2D গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য HMD Vibe 2 5G ফোনে Unisoc T8200 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। ভারতের বাজারে এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে 4GB RAM দেওয়া হয়েছে।

HMD Vibe 2 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য HMD Vibe 2 5G ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 24 ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

HMD Vibe 2 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে WiFi ও Bluetooth 5.0 যোগ করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এই ফোনটি 8 5G Bands সাপোর্ট করে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here