ভারতের বাজারে HMD তাদের নতুন HMD Vibe 2 Pro 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং ফোনটি আগের Vibe 2 5G ফোনের আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের টিজার ভিডিও জারি করা হয়েছে। এই টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন এবং ক্যামেরা সেটআপ প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে HMD এর আপকামিং ফোনের লঞ্চ ডেটও শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Vibe 2 Pro 5G ফোনের লঞ্চ ডেটের ডিটেইলস।
HMD Vibe 2 Pro 5G ফোনের লঞ্চ ডেট
কোম্পানির অফিসিয়াল টিজার অনুযায়ী 2026 সালের 29 সেপ্টেম্বর ভারতে HMD Vibe 2 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে।HMD এই লঞ্চের জন্য “THE VIBE JUST WENT PRO, Be there to experience it” অর্থাৎ “poristhiti এখন ekdom প্রো-লেভেলের hoye geche, ei অভিজ্ঞতা upovog korun ”— ট্যাগলাইন bebobar করেছে।
Exclusive: HMD Vibe 2 Pro 5G भारत में 29 सितंबर को होने जा रहा है लॉन्च!#HMD #HMDVibe2Pro5G #TechNews #5GPhone #TechUpdate #91mobilesHindi pic.twitter.com/ilAZTZS9OZ
— 91mobilesHindi (@91mobilesHi) September 23, 2026
কোম্পানির পক্ষ থেকে ফোনের ডিজাইন এবং বেশ কিছু ফিচার সম্পর্কে জানানো হয়েছে। তবে লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকেই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানানো হবে।
HMD Vibe 2 Pro 5G ফোনের ডিজাইন এবং ক্যামেরা
টিজার ভিডিওর মাধ্যমে ফোনের রেয়ার প্যানেল প্রকাশ্যে এসেছে। ফোনে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে 64MP AI ক্যামেরা রয়েছে। ফোনের রেয়ার প্যানেলের উপরের অংশে ক্যামেরা সেটআপ অবস্থিত। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি।
স্মার্টফোনের ফ্রন্টে পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজল রয়েছে। তবে ডিসপ্লে সাইজ এবং রেজোলিউশন সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি।
টিজারে ফোনটি ডুয়েল ফিনিশ সহ দেখা গেছে। ফোনের ফ্রেমে মেটালিক বা সিলভার এজ দেখানো হয়েছে। ফোনটি সিলভার হোয়াইট, পার্পল এবং গ্রিন শেডের কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে ফোনের কালার ভেরিয়েন্ট এবং অফিসিয়াল নাম লঞ্চের সময় জানানো হবে।
আগের HMD Vibe 2 5G ফোনটিতে Unisoc T8200 প্রসেসর, 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা দেওয়া হয়েছিল। তাই নতুন Pro মডেলে আরও ভালো স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত HMD Vibe 2 Pro 5G ফোনের ভারতীয় দাম সম্পর্কে জানানো হয়নি, তবে আমাদের ধারনা অনুযায়ী ফোনটি 15,000 থেকে 18,000 টাকা বাজেত রেঞ্জে লঞ্চ করা হতে পারে। তবে লঞ্চের পরই ফোনের অফিসিয়াল দাম সম্পর্কে জানা যাবে।
29 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে ফোনের দাম, সেল ডেট এবং সমস্ত ভেরিয়েন্ট সম্পর্কে জানানো হবে। যারা নতুন এবং কম দামে 5G স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।










