HMD এবার ছোটদের জন্য একটি নতুন ও ইউনিক ডিভাইস লঞ্চ করেছে। নরওয়ের জনপ্রিয় কিডস্ স্মার্ট ওয়াচ ব্র্যান্ড Xplora এর সঙ্গে হাত মিলিয়ে এই ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির নাম রাখা হয়েছে HMD XploraOne। ছোটদের সুরক্ষিত, নিয়ন্ত্রিত এবং সহজসরল মোবাইল এক্সপেরিয়েন্স দেওয়াই এই ফোনের মূল লক্ষ্য। ফোনটি কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই নতুন ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে ফোনটি কয়েক মাস আগে লঞ্চ করা HMD Touch 4G ফোনের মতো বলে মনে করা হচ্ছে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
HMD এর পক্ষ থেকে এখনও পর্যন্ত XploraOne ফোনের স্পেসিফিকেশন জানানো হয়নি। এই নতুন ফোনের ডিজাইন অনেকটা HMD Touch 4G ফোনের মতো। ফোনটির ফ্রন্ট প্যানেলে কম্প্যাক্ট টাচ স্ক্রিন, একটি সেলফি ক্যামেরা এবং একটি হোম বাটন দেওয়া হয়েছে। একইভাবে ব্যাক প্যানেলে সিঙ্গেল ক্যামেরা ও LED ফ্ল্যাশ যোগ করা হয়েছে। একইভাবে বাঁদিকের প্যানেলে ফিজিক্যাল সিম স্লট এবং ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার রয়েছে। এছাড়াও ওপরের দিকে একটি অতিরিক্ত ফাংশন বাটন এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। ফোনটি ছোটদের জন্য যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে।
টিজার দেখে জানা গেছে XploraOne ফোনটিতে কল করা ও রিসিভ করা, টাইপ ও ভয়েস ম্যাসেজ পাঠানোর সুবিধা পাওয়া যাবে। তবে সবচেয়ে বড় কথা এই ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপ, ওয়েব ব্রাউজার বা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করা যাবে না। এই ধরনের ডিভাইসে সম্পূর্ণভাবে প্যারেন্ট কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে। ফোনটির সেফটি ফিচার, কন্টেন্ট কন্ট্রোল এবং লিমিটেড ফিচার এটিকে ছোটদের জন্য একটি আদর্শ ডিভাইস করে তোলে।
HMD এবং Xplora এর পক্ষ থেকে শীঘ্রই এই ফোনটির অন্যান্য ফিচার এবং দাম সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করা হবে। এই ফোনটি বাড়ির ছোট সদস্যদের জন্য প্র্যাক্টিক্যাল এবং সুরক্ষিত অপশন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
XploraOne ফোনটি মূলত 6 থেকে 14 বছরের শিশু, বিদ্যালয় যাতায়াতকারী ছাত্র এবং যেসব পরিবার তাদের বাচ্চাদের সুরক্ষিত রাখতে চান সেইসব ছোটদের সুরক্ষিতভাবে মোবাইল কানেক্টিভিটি দেওয়ার জন্য পেশ করা হয়েছে। যেসব বাবা-মায়েরা তাদের বাচ্চাদের স্মার্টফোন দিতে চান না, অথচ বেসিক কলিং, ট্র্যাকিং এবং কমিউনিকেশন দিতে চান তাঁরা এই ফোনটি কিনতেই পারেন।
যারা গ্লোবাল মার্কেটে রয়েছেন এবং তাদের বাচ্চাদের জন্য সুরক্ষিত, প্যারেন্ট কন্ট্রোল, সীমিত অ্যাপ অ্যাক্সেস ও সহজ ব্যাবহার সহ একটি নতুন ফোনের খোঁজ করছেন তাদের জন্য XploraOne ফোনটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে। খুব তাড়াতাড়ি এই ফোনের দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।










