Home টপ সংগ্রহ খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Electric Scooter U-Go, এখানে জেনে নিন এই স্কুটারে‌র সম্পর্কে সবকিছু

খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Electric Scooter U-Go, এখানে জেনে নিন এই স্কুটারে‌র সম্পর্কে সবকিছু

ভারতীয় মার্কেটে ইলেকট্রিক স্কুটারের চাদিহা লক্ষ করে Honda কোম্পানি এই ক্যাটাগরিতে নিজেদের Electric Scooter লঞ্চ করার পরিকল্পনা করছে। কিছুদিন আগে খবর শোনা গিয়েছিল, যে কোম্পানি ভারতে Activa এর ইলেকট্রিক ভেরিয়েন্ট (Activa Electric) পেশ করতে চলেছে। কিন্তু বিগত দিনে জাপানের টু-হুইলার নির্মাতা কোম্পানি হোন্ডা ভারতে Honda U-Go, Honda Vario 160 এবং Honda ADV 350 স্কুটারের পেটেন্ট করেছে। এর পরেই খবর শোনা গেছে, যে এই U-go ইলেকট্রিক স্কুটারটি হোন্ডার প্রথম E-স্কুটার হতে চলেছে এবং এটিকে ভারতে পেশ করা হবে।

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Honda U-Go

আপনাদের বলে দিই, যে Honda U-Go স্কুটারটিকে হোন্ডা মোটর জাপান এবং গুআংজো মোটর গ্রুপ কোম্পানি মিলে তৈরি করছে। এছাড়া Financial Express এর রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই কোম্পানি U-Go electric স্কুটারটি‌কে ভারতে লঞ্চ করতে চলেছে। এই আর্টিকেলের মাধ্যমে এই ইলেকট্রিক স্কুটারের লঞ্চ হওয়ার আগে এটির সমন্ধে সব তথ্য জানানো যাক।

Honda U-Go-এর দাম

এই ই-স্কুটারের সবচেয়ে নজর কারা ব্যাপার এটির দাম হতে চলেছে। Honda U-Go-এর সবচেয়ে ছোটো ভার্সনটিকে RMB 7,499 (~ 86,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। এই স্কুটারের হাই-স্পেক্স ভেরিয়েন্টের দাম RMB 7,999 (92,000 টাকা)। আশা করা যাচ্ছে যে হোন্ডার U-Go স্কুটারটি‌কে ভারতে এক লাখ টাকার মধ্যে পেশ করা যেতে পারে।

Honda U-Go electric scooter features

এই ইলেকট্রিক স্কুটার গুলির সাথে হতে চলেছে কড়া প্রতিযোগিতা

হোন্ডার এই স্কুটারের দাম এক লাখ টাকার আশেপাশে থাকলে, ভারতীয় বাজারে এই স্কুটারে‌র সাথে ওলা ইলেক্ট্রিকের S1 প্রো, এথার এনার্জি এবং ওকিনাবা এর ইলেকট্রিক স্কুটারের সাথে প্রতিযোগিতা হতে চলেছে, এই সমস্ত স্কুটার গুলি গ্রাহকদের মন আগে থেকে জয় করে নিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন