গত জুলাই মাসে Honor ভারতীয় মার্কেটে Honor 9A এবং Honor 9S নামে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। এর মধ্যে Honor 9S ফোনটি 6,499 টাকা এবং Honor 9A ফোনটি 11,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এই সস্তা ফোনগুলি লঞ্চের পর এবার কোম্পানি Honor 30i নামে টেক মার্কেটে নতুন একটি ফোন লঞ্চ করল। আপাতত এই ফোনটি রাশিয়াতে লঞ্চ করা হয়েছে এবং খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য মার্কেটেও লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Vodafone Idea এর বাজিমাত, লঞ্চ হল 100GB ডেটাওয়ালা প্ল্যান
Honor 30i
কোম্পানির পক্ষ থেকে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে অত্যন্ত ন্যারো বেজল আছে এবং ওপরের দিকে ‘ইউ’ শেপের ছোট নচ দেওয়া হয়েছে। এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ওএলইডি ডিসপ্লে আছে। এই ফোনের ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 417ppi রাখা হয়েছে।
Honor 30i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ম্যাজিক ইউআই 3.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের কিরীন 710এফ চিপসেট দেওয়া হয়েছে। রাশিয়ান মার্কেটে এই ফোনটি 4 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন: শীঘ্রই আসতে চলেছে সস্তা Realme C17, Snapdragon 460 চিপসেটের সঙ্গে লিস্টেড হল গীকবেঞ্চে
ফোটোগ্রাফির জন্য Honor 30i তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। একই সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও সমান অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
Honor 30i ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। ফোনটির ওপরের প্যানেলে 3.5 এমএম হেডফোন জ্যাক এবং নিচের প্যানেলে মাঝখানে ইউএসবি পোর্ট ও দুই দিকে স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। রাশিয়ায় Honor 30i ফোনটি RUB 17,990 দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 17,000 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
