Vodafone Idea এর বাজিমাত, লঞ্চ হল 100GB ডেটাওয়ালা প্ল‍্যান

করোনা ভাইরাসের প্রভাবে এখনও বেশিরভাগ কোম্পানি তাদের কর্মচারীদের বাড়ি বসেই কাজ করতে বলছে। বাড়ি বসে কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেট। এই কারণেই টেলিকম অপারেটররা নতুন নতুন প্ল‍্যান পেশ করে ইউজারদের আকর্ষণ করার চেষ্টা করে চলেছে। এই প্রসঙ্গেই টেলিকম অপারেটর কোম্পানি Vodafone Idea ওয়ার্ক ফ্রম হোম কন্সেপ্টের জন্য নতুন প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানে ইউজারদের অন‍্যান‍্য প্ল‍্যানের তুলনায় বেশি ডেটা দেওয়া হচ্ছে। যদি আপনার‌ও প্রচুর পরিমাণে ডেটা নিয়মিত প্রয়োজন হয় তবে এই প্ল‍্যানটি সম্পর্কে ভেবে দেখতে পাবেন।

আরও পড়ুন:BSNL এর সবচেয়ে সস্তা টপ 5 প্ল্যান, প্রতিদিন পাওয়া যায় ২ জিবি ডেটা ও ফ্রি কলিং!

কোম্পানি এই নতুন প্ল‍্যানটি 351 টাকা দামে পেশ করেছে এবং এর ভ‍্যালিডিটি রাখা হয়েছে 56 দিন। এই প্ল‍্যানে ইউজারদের মোট 100 জিবি হাই স্পীড ডেটা দেওয়া হয়। এর আগে কোম্পানি 251 টাকা দামের ওয়ার্ক ফ্রম হোম প্ল‍্যান পেশ করেছিল এবং এতে ডবল ডেটা পাওয়া যেত।

আপাতত এই 351 টাকা দামের ওয়ার্ক ফ্রম হোম প্ল‍্যানটি দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরল ও মধ‍্যপ্রদেশ সার্কেলে পেশ করা হয়েছে। আগামী দিনে প্ল‍্যানটি অন‍্যান‍্য সার্কেলেও পেশ করা হতে পারে।

আরও পড়ুন: 5,000mAh ব‍্যাটারী ও 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল OPPO A32

প্রসঙ্গত কোম্পানি কিছু দিন আগে 109 টাকা ও 169 টাকা দামের প্ল‍্যানদুটির ভ‍্যালিডিটি 8 দিন করে কমিয়ে 20 দিন করে দিয়েছে। আগে এই দুটি প্ল‍্যানের‌ই ভ‍্যালিডিটি ছিল 28 দিন। কোম্পানির 109 টাকা দামের প্ল‍্যানে এখন মোট 1 জিবি ডেটা ও 300টি ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানে ভোডাফোন প্লে ও Zee5 অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 20 দিন। এছাড়া এই প্ল‍্যানটি রিচার্জ করলে যে কোনো নাম্বারে আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং উপভোগ করা যায়।

কোম্পানির 169 টাকা দামের প্ল‍্যানে 20 দিনের জন্য প্রতিদিন 1 জিবি করে ডেটা পাওয়া যায়। আগে এই প্ল‍্যানে মোট 28 জিবি ডেটা পাওয়া যেত, কিন্তু এখন ভ‍্যালিডিটি কমে যাওয়ার ফলে এই প্ল্যান রিচার্জ করে মোট 20 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যায়। এই প্ল‍্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল পাওয়া যায়। গ্ৰাহকরা এই প্ল‍্যানটি রিচার্জ করলে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাবেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে ভোডাফোন প্লে ও Zee5 অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন তো আছেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here