বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হল Honor 400 Pro, জেনে নিন কেমন হবে ফিচার ও স্পেসিফিকেশন

গত মাসের Honor 400 Lite ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানি তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ পেশ করতে পারে। এই ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে Honor 400 এবং Honor 400 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আগেই এই ফোন সম্পর্কিত লিক প্রকাশ্যে এসেছিল। এবার সম্প্রতি Geekbench বেঞ্চমার্কিং সাইটে 400 Pro ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের প্রসেসর এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Honor 400 Pro এর গীকবেঞ্চ লিস্টিং

  • Geekbench সাইটে গ্লোবাল Honor 400 Pro ভেরিয়েন্টটি DNP-NX9 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 2089 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 6032 স্কোর পেয়েছে।
  • প্রসেসিঙের জন্য আপকামিং ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটের আন্ডার ক্লক ভার্সন ব্যাবহার করা হবে।
  • এই চিপসেটের প্রাইমারি কোর 3.05GHz, পাঁচটি পারফরমেন্স কোর 2.96GHz এবং এফিসিয়েন্সি কোর 2.04GHz ক্লক স্পীডযুক্ত থাকবে। এছাড়া গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 750 GPU দেওয়া হতে পারে।
  • ফোনটিতে 12GB RAM এবং Android 15 অপারেটিং সিস্টেম দেওয়া হবে বলে জানা গেছে। ফলে লেটেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

Honor 400 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Honor 400 Pro ফোনটিতে 6.7 ইঞ্চির কোয়াড কার্ভ OLED LTPS ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লেয়ের মাধ্যমে হাই-এন্ড ভিউইং উপভোগ করা যাবে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য Honor 400 Pro ফোনটিতে Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। এর ফলে মাল্টিটাস্কিং, গেমিং এবং AI কাজ সহজেই করা যাবে।
  • ক্যামেরা: লিক অনুযায়ী ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। ফলে প্রফেশনাল লেবেলের ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স করা যাবে।
  • ব্যাটারি: Honor 400 Pro ফোনটিতে সিলিকনের তৈরি নতুন টেকনোলজি ব্যাটারি দেওয়া হতে পারে, একইসঙ্গে ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
  • বডি ও ডিজাইন: ফোনটি মেটাল ফ্রেম এবং প্রিমিয়াম ডিজাইন থাকতে পারে। এর মাধ্যমে ফোনটিতে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লুক পাওয়া যাবে।

Honor 400 Pro এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Honor 400 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে সম্প্রতি প্রকাশ্যে আসা লিক এবং সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী শীঘ্রই ফোনটি চীন এবং পরে ভারতে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here