GCF সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Honor 600 এবং 600 Pro স্মার্টফোন, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই হতে পারে লঞ্চ

Honor তাদের নতুন Honor 600 সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে। আগের রিপোর্টের মাধ্যমে Honor 600 Lite ফোনের তথ্য প্রকাশ্যে এসেছিল। অন্যদিকে এবার এই প্রথম সার্টিফিকেশন ডেটাবেসে Honor 600 এবং Honor 600 Pro ফোনদুটি দেখা গেছে। আগামী কয়েক মাসের মধ্যেই আপকামিং ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 600 এবং Honor 600 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Global Certification Forum (GCF) এর ওয়েবসাইটে Honor 600 এবং 600 Pro ফোনদুটি স্পটহয়েছে। এই লিস্টিঙে Honor 600 ফোনটি VKJ-NX9 মডেল নাম্বার এবং Honor 600 Pro ফোনটি VKP-NX9 মডেল নাম্বার সহ দেখা গেছে। সাধারণত GCF লিস্টিঙের মাধ্যমে ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যায়। এছাড়া একই মডেল নাম্বার Google One মেম্বারশিপ পেজ এবং eSIM ডেটাবেসে দেখা গেছে। তবে এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে জানা যায়নি।

গত বছর কোম্পানি তাদের Honor 500 এবং Honor 500 Pro ফোনদুটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার Honor 600 সিরিজ সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে কোম্পানি গ্লোবাল বাজারে তাদের Honor 500 সিরিজ স্কিপ করতে পারে।

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী চীনের বাজারে স্ট্যান্ডার্ড Honor 600 ফোনটিতে 6.57 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 9,000mAh বড় ব্যাটারি থাকতে পারে। তবে প্রো ভেরিয়েন্ট এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।

চীনের বাজারে লঞ্চের পর Honor 600 সিরিজ গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। তবে সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে।

আগের Honor 500 ফোনটিতে 2736 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং সর্বোচ্চ 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

Honor 500 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল 1/4″ OIS প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত ও 112° অটোফোকাস সহ 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ম্যাক্রো সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ 3D ডেপথ যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor 500 5G ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটির বড় ব্যাটারি চার্জ করার জন্য এতে 80W SuperCharge ফাস্ট চার্জিং টেকনোলোজি রয়েছে।

Honor 500 ফোনটিতে 2.02GHz থেকে 3.2GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 4 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 825 GPU যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে IP68 + IP69 + IP69K রেটিং রয়েছে।

আগের মডেলের এত সুন্দর স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে আপকামিং Honor 600 ফোনটি এর চেয়ে আরও বেশি অ্যাডভান্স হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here