টেক কোম্পানি অনার তাদের নাম্বার সিরিজের পরিধি বিস্তার করে গ্লোবাল মার্কেটে Honor 600 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে মালয়েশিয়ার বাজারে পেশ করা এই ফোনে 12GB RAM, MediaTek Dimensity 7100 Elite প্রসেসর, 108MP Camera এবং 6520mAh battery যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট Honor 600 Lite 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
Honor 600 Lite 5G ফোনে 2600 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে মাত্র 1.23mm আলট্রা স্লিম এজ রয়েছে।
Honor 600 Lite 5G ফোনটি Android 16 বেসড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7100 Elite প্রসেসর দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি সম্প্রতি ভারতের বাজারে Infinix Note Edge ফোনটি এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল এবং এই ফোনটির দাম 21,999 টাকা।
ফটোগ্রাফির জন্য Honor 600 Lite 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Honor 600 Lite 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6520mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এছাড়াও এই ফোনে OTG সাপোর্ট রয়েছে এবং এতে রিভার্স চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।
Honor 600 Lite 5G ফোনটির বডি মেটাল ইউনিবডি ডিজাইনে তৈরি, ফলে এটি যথেষ্ট মজবুত। ফোনটির সাইড প্যানেলে আইফোনের মতো AI Camera button যোগ করা হয়েছে, এর সাহায্যে সিঙ্গেল টাচে ক্যামেরা অ্যাক্সেস করা যায়। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66 রেটিং রয়েছে। এছাড়াও কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi, Bluetooth 6.0 এবং NFC দেওয়া হয়েছে।
মালয়েশিয়াতে Honor 600 Lite 5G ফোনটি 12GB RAM + 256GB Storage সহ লঞ্চ করা হয়েছে এবং ফোনটির দাম রাখা হয়েছে 1399 রিঙ্গিত। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 32 হাজার টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক সেলে কিছু অতিরিক্ত দামের বিনিময়ে 1+1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। মালয়েশিয়ায় Honor 600 Lite 5G ফোনটি Velvet Grey এবং Desert Gold কালার অপশনে সেল করা হবে। ভারতের বাজারে এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
ভারতের বাজারে উপস্থিত MediaTek Dimensity 7100 প্রসেসর সহ Infinix Note Edge 5G ফোনটিতে 6.78-ইঞ্চির 1.5K 3D curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট প্যানেলে 13MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি 6GB ও 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে এবং ফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছে 21,999 টাকা।
