23 এপ্রিল লঞ্চ হবে Honor 600 সিরিজ, থাকবে 200MP ক্যামেরা, 9000mAh ব্যাটারি এবং Snapdragon চিপসেট

Honor এর আপকামিং Honor 600 সিরিজ সম্পর্কে বড় আপডেট দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 23 এপ্রিল সকাল 10টা সময়ে Honor 600 এবং Honor 600 Pro ফোনগুলি ফ্রান্সে লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই ফোনদুটির ডিজাইন এবং বেশ কিছু ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে গীকবেঞ্চে প্রো মডেলটি লিস্টেড হয়েছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে আর্লি-ব্যান্ড ক্যাম্পেন শুরু করে দেওয়া হয়েছে, এর ফলে যেসব ইউজাররা রেজিস্ট্রেশন করবেন, তাঁরা €150 পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন এবং শুধুমাত্র €0.10 দামে অ্যাক্সেসরিস জেতার সুযোগ পেয়ে যাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 600 এবং Honor 600 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

লঞ্চ ডেটের পাশাপাশি Honor 600 Pro ফোনের লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে। লিক হওয়া ছবিতে ফোনটির ডিজাইন আগের জেনারেশন Honor 500 Pro ফোনের তুলনায় আলাদা দেখাচ্ছে। বিশেষ করে ফোনটির রেয়ার প্যানেলে নতুন ক্যামেরা আইল্যান্ড দেওয়া হয়েছে, এর ফলে অনেকটাই প্রিমিয়াম এবং মডার্ন লুক পাওয়া যাবে।

লিক ইমেজে Honor 600 Pro ফোনটি অরেঞ্জ কালার অপশনে দেখা যাচ্ছে। ফোনটির ব্যাক প্যানেলে বড় পরিবর্তন করা হবে। এই ফোনটিতে হরিজেন্টাল ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি Honor এর অন্যান্য ফোনের থেকে কিছুটা আলাদা। এই ফ্রন্টে সিঙ্গেল পাঞ্চ-হোল ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে অত্যন্ত পাতলা বেজল রয়েছে।

রিপোর্ট অনুযায়ী Honor 600 ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে Honor 600 Pro ফোনটিতে Snapdragon 8-সিরিজের শক্তিশালী প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি হাই-এন্ড ইউজারদের টার্গেট করতে পারবেন।

আগেই Geekbench এবং TUV সার্টিফিকেশন লিস্টিঙে Honor 600 সিরিজ স্পট করা হয়েছে। Geekbench 6.6.0 এর স্ট্যান্ডার্ড মডেলটি সিঙ্গেল-কোর টেস্টে 1318 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 4075 স্কোর পেয়েছে। তবে Pro ভেরিয়েন্ট যথাক্রমে: 2951 এবং 8869 স্কোর পেয়েছে। কোর লেআউট এবং ক্লক স্পীডের ওপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড এবং Pro মডেলটিতে সম্বভবত Snapdragon 7 Gen 4 এবং Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হতে পারে।

এই ফোনদুটিতে 6.59-ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এছাড়া এই সিরিজে একটি ডেডিকেটেড AI বাটন দেওয়া হতে পারে, এটি নতুন AI ফিচারটিকে দ্রুত অ্যাক্সেস করতে সাহায্য করবে।

Honor 600 সিরিজের সবচেয়ে বড় হাইলাইট ক্যামেরা হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনদুটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে OIS সাপোর্ট করতে পারে। এর ফলে লো-লাইট এবং স্টেবল ফটোগ্রাফি উপভোগ করা যাবে। একইসঙ্গে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। তবে Honor 600 Pro ফোনটিতে এক্সট্রা টেলিফটো ক্যামেরা থাকতে পারে, এতে জুম এবং অ্যাডভান্স ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স করা যাবে।

ব্যাটারির দিক দিয়ে এই সিরিজ অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠতে পারে। লিক অনুযায়ী Honor 600 এবং Honor 600 Pro ফোনদুটিতে 9,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, এটি দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

যারা ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারি সহ বড় আপগ্রেড চাইছেন, তাদের জন্য Honor 600 সিরিজ ভালো অপশন হতে পারে। আমরা লঞ্চের দিন পোস্টের মাধ্যমে এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here