6600mAh ব্যাটারি, 108MP ক্যামেরা, 8GB RAM সহ লঞ্চ হল Honor Magic 7 Lite, জেনে নিন গ্লোবাল প্রাইস

সম্প্রতি Honor তাদের নতুন Magic 7 RSR স্মার্টফোন লঞ্চ করেছিল। এর আগে 2024 সালের অক্টোবর মাসে কোম্পানি তাদের Magic 7 সিরিজের অধীনে Magic 7 এবং Magic 7 Pro স্মার্টফোন পেশ করেছিল। গত মাসে একটি ইটালিয়ান শপিং প্ল্যাটফর্মে Honor Magic 7 Pro এবং Magic 7 Lite স্মার্টফোন লিস্টেড করা হয়েছে। এর থেকে আভাস পাওয়া গিয়েছিল শীঘ্রই ফোনদুটি ইউরোপীয় বাজারে লঞ্চ হতে চলেছে। আজ অফিসিয়ালি ইটালিতে Honor Magic 7 Lite ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor Magic 7 Lite ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor Magic 7 Lite ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.07 বিলিয়ন কালার, 4000nits ব্রাইটনেস এবং 2700×1224 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 SoC এবং Adreno A710 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: Honor Magic 7 Lite ফোনে 8GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor Magic 7 Lite ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS সহ 108MP প্রাইমারি সেন্সর এবং 5MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং MagicOS 8.0 সহ পেশ করা হয়েছে।

অন্যান্য ফিচার: এই ফোনে 2D ফেসিয়াল রিকগনিশন, ডুয়েল সিম, ডুয়েল ব্যান্ড WiFi, Bluetooth 5.1,NFC, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Ultra Bounce 2.0 অ্যান্টি ড্রপ টেকনোলজি, AI ফিচার, IP64 রেটিং, ডুয়েল স্টেরিও, Magic Capsule এবং Portal এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।

ওজন ও ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 162.8×75.5×7.98 মিমি এবং ওজন 189 গ্রাম।

Honor Magic 7 Lite কালার, দাম এবং সেল

Honor Magic 7 Lite ফোনটি টাইটেনিয়াম ব্ল্যাক ও টাইটেনিয়াম পার্পল কালার অপশনে সেল করা হবে। ফোনটির 8GB+256GB মডেল €369.90 অর্থাৎ প্রায় 32,736 টাকা এবং 8GB+512GB মডেল €399.90 অর্থাৎ প্রায় 35,391 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটি Honor Italy ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here