Home খবর 6mm স্লিম বডি, 16GB RAM, 64MP রেয়ার এবং 50MP ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল Honor Magic 8 Pro Air স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

6mm স্লিম বডি, 16GB RAM, 64MP রেয়ার এবং 50MP ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল Honor Magic 8 Pro Air স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

চাইনিজ মোবাইল কোম্পানি অনার স্লিম স্মার্টফোন ক্যাটাগরিতে নতুন অপশন যোগ করেছে। কোম্পানির পক্ষ থেকে মাত্র 6.1mm থিকনেস সহ এই ফোনটি Honor Magic 8 Pro Air নামে লঞ্চ করা হয়েছে। এটি কোম্পানির সবচেয়ে পাতলা ফোনগুলির মধ্যে একটি। এই ফোনে স্টাইলিশ লুকের পাশাপাশি অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Magic 8 Pro Air 5G ফোনটির বডি unibody aerospace-grade aluminum ফ্রেম দিয়ে তৈরি এবং এতে মেটালিক সাটিন ফিনিশ দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস মাত্র 6.1mm এবং ওজন 155 গ্ৰাম। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে। চীনের বাজারে এই ফোনটি Fairy Purple, Light Orange, Feather White এবং Shadow Black কালার অপশনে পেশ করা হয়েছে।

Honor Magic 8 Pro Air 5G ফোনটি মাত্র 6.1mm থিকনেস সহ বিশ্বের টপ 5 সবচেয়ে স্লিম ফোনের লিস্টে স্থান করে নিয়েছে। জানিয়ে রাখি iPhone Air ফোনের থিকনেস 5.64mm এবং Samsung Galaxy S25 Edge ফোনের থিকনেস 5.8mm। কিছু দিন আগে বাজারে লঞ্চ হ‌ওয়া Moto X70 Air ফোনটি 5.99mm থিকনেস সহ পেশ করা হয়েছে। এক‌ইভাবে Tecno Spark Slim ফোনে 5.75mm স্লিম বডি রয়েছে।

Honor Magic 8 Pro Air 5G ফোনে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LTPO OLED প্যানেল দিয়ে তৈরি এবং 1-120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 6000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের চারদিকে মাত্র 1.08mm ন্যারো বেজল যোগ করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Giant Rhino প্রোটেকশন রয়েছে।

প্রসেসিঙের জন্য Honor Magic 8 Pro Air 5G ফোনে ফ্ল্যাগশিপ MediaTek প্রসেসর Dimensity 9500 দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.21GHz ক্লক স্পীডে রান করে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G1 Ultra MC12 GPU যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেসড Magic UI 10.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Honor Magic 8 Pro Air 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল + ম্যাক্রো লেন্স এবং 3.2x অপটিক্যাল ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 64MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে, যা 60fps 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor Magic 8 Pro Air 5G ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে। বর্তমান বড় ব্যাটারির ট্রেন্ডের সামনে এই ব্যাটারি খুব একটা বড় না হলেও ফোনটির থিকনেসের দিক থেকে এই ব্যাটারি যথেষ্ট। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

Honor Magic 8 Pro Air 5G ফোনে 3D Ultrasonic আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে Wi-Fi 7 ও Bluetooth 6.0 এর পাশাপাশি NFC ও infrared sensor রয়েছে। এই ফোনে স্মুথ এবং ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য LPDDR5X RAM এবং UFS 4.0 storage টেকনোলজি দেওয়া হয়েছে।

চীনের বাজারে Honor Magic 8 Pro Air 5G ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM ও 256GB storage যোগ করা হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 4999 yuan অর্থাৎ প্রায় 65 হাজার টাকার কাছাকাছি। এক‌ইভাবে ফোনটির 16GB RAM + 1TB storage সহ টপ মডেল 5999 yuan অর্থাৎ প্রায় 78 হাজার টাকা রাখা হয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে অনার ভারতের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করছে না, তাই এই ফোনটি লঞ্চের আশাও নেই।