গত বছর Honor তাদের ম্যাজিক সিরিজ লঞ্চ করেছিল। এবার এই সিরিজের আপগ্রেড ভার্সন পেশ করা হবে বলে জানা গেছে। এই সিরিজে Honor Magic 9, Honor Magic 9 Pro এবং Honor Magic 9 RSR ফোনগুলি থাকতে পারে। লিকের মাধ্যমে এই সিরিজের ভ্যানিলা মডেল Magic 9 ফোনটির ডিটেইলস প্রকাশ্যে এসেছে। নিচে আপকামিং স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী আপকামিং Honor Magic 9 ফোনটি সিরিজের কম্প্যাক্ট স্মার্টফোন হতে পারে। এই ফোনটিতে 6.3 ইঞ্চির OLED LTPO ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এটি আগের সিরিজের Honor Magic 8 ফোনের 6.58-ইঞ্চির ডিসপ্লের তুলনায় ছোট হবে। তবে কম্প্যাক্ট হওয়া সত্ত্বেও ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
Honor Magic 9 ফোনটির ক্যামেরা সেগমেন্টের ক্ষেত্রে বড় আপগ্রেড থাকতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনটিতে 1/2.8 ইঞ্চির 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া এতে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। ফলে ফোনটি ফটোগ্রাফির দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একই ক্যামেরা আগের মডেলেও দেওয়া হয়েছিল।
Honor Magic 9 ফোনটিতে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এখনও পর্যন্ত ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানানো হয়নি, তবে এতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে।
প্রসেসিঙের জন্য Honor Magic 9 ফোনটি লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে আসন্ন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। এই বছর সেপ্টেম্বর মাসে এটি Qualcomm এর পক্ষ থেকে লঞ্চ করা হতে পারে। এছাড়া ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
যারা কম্প্যাক্ট ডিজাইনের পাশাপাশি বড় ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের কাছে Honor Magic 9 ফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। আপাতত এই ফোনটি লঞ্চ হতে অনেকটা সময়ে বাঁকি রয়েছে, তাই অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।











