Honor Magic 9 সিরিজে থাকতে পারে 9000mAh পর্যন্ত ব্যাটারি, লিকের মাধ্যমে প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ডিটেইলস

চাইনিজ টেক কোম্পানি Honor বর্তমানে তাদের স্মার্টফোনে বড় ব্যাটারি যোগ করার প্রতি বিশেষ মনোযোগী হয়ে উঠেছে। কোম্পানি ইতিমধ্যে তাদের Honor Win এবং Win RT ফোনগুলিতে 10,000mAh ব্যাটারি দিয়েছে। এক‌ইভাবে Honor Power 2 ফোনে 10,080mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এবার লিকের মাধ্যমে জানা গেছে কোম্পানি তাদের Honor Magic 9 সিরিজেও এই ব্যাটারি সাইজের ধারা বজায় রাখতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিক সম্পর্কে।

চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে টিপস্টার Smart Pikachu আপকামিং Honor Magic 9 ফোনের ডিটেইলস শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন Honor Magic 9 সিরিজে ফটোগ্রাফির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে, তবে এবার ব্যাটারি ব্যাকআপের দিক থেকে বিশেষ আপগ্ৰেড দেখা যেতে পারে। লিক অনুযায়ী Magic 9 সিরিজের ফোনগুলিতে 8,000mAh থেকে 9,000mAh পর্যন্ত ব্যাটারি দেওয়া হতে পারে। এটি বর্তমান Magic সিরিজের তুলনায় বড়সড় আপগ্রেড হয়ে উঠবে।

বর্তমান Honor Magic 8 সিরিজের ফোনগুলিতেও যথেষ্ট শক্তিশালী ব্যাটারি রয়েছে। Honor Magic 8 ফোনে 6.58-ইঞ্চির ডিসপ্লের পাশাপাশি 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অপরদিকে Magic 8 Pro এবং Magic 8 RSR ফোনে 6.71-ইঞ্চির ডিসপ্লে এবং 7,100mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনগুলিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। তাই কোম্পানির আপকামিং সিরিজের ফোনগুলিতে পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সির দিক থেকে দারুণ আপগ্ৰেড দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী আপকামিং Honor Magic 9 সিরিজে আসন্ন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। ডিসপ্লে সাইজ সম্পর্কেও প্রাথমিক তথ্য সামনে এসেছে। স্ট্যান্ডার্ড Magic 9 ফোনে প্রায় 6.3-ইঞ্চির কম্প্যাক্ট স্ক্রিন যোগ করা হতে পারে এবং Magic 9 Pro ও Magic 9 RSR ফোনে প্রায় 6.85-ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।

যেসব ইউজাররা ফ্ল্যাগশিপ পারফরমেন্স, অসাধারণ ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য Honor Magic 9 সিরিজের ফোনগুলি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। তবে ফোনগুলির ডিটেইলস সম্পর্কে আরও তথ্য আসা বাকি। এছাড়া এই সিরিজ লঞ্চ হতে এখনও বেশ কিছু মাস বাকি রয়েছে, তাই ইউজারদের Honor Magic 8 সিরিজের ফোনগুলি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here