Honor তাদের নতুন ফোল্ডেবল Magic V6 ফোনটি লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে ক্রমাগত লিকের মাধ্যমে ফোনের ডিটেইলস প্রকাশ্যে আসছে। এবার লেটেস্ট আপডেটের মাধ্যমে ফোনটির কিছু অফিসিয়ালের মতো দেখতে ছবি প্রকাশ্যে এসেছে। এই লিক ছবির মাধ্যমে ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে আপকামিং ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কেও জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic V6 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে ইউজার হংকং অভিনেতা এবং সিঙ্গার Nicholas Tse আপকামিং ফোনের ছবি শেয়ার করেছেন। এই ছবিতে তাঁরা একটি কমার্শিয়াল শুট চলাকালীন অত্যন্ত পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হাতে ধরে দেখতে পাওয়া যাচ্ছেন। এটি আপকামিং Honor Magic V6 ফোন বলে মনে করা হচ্ছে। ছবি অনুযায়ী আপকামিং Honor Magic V6 ফোনটির ব্যাক প্যানেলে কোম্পানির আইকনিক অক্টাগোনাল ক্যামেরা মডিউল বজায় থাকবে। ফ্রেমে দৃশ্যমান অ্যান্টেনা লাইন দেখে আভাস পাওয়া যাচ্ছে এতে মেটাল বিল্ড থাকতে পারে।
এইবার ফোনটি সবচেয়ে বেশি ফিনিশের জন্য শিরনামে রয়েছে। আগের লিকের মাধ্যমে জানানো হয়েছিল ফোনটি রেড ভেগান লেদার ফিনিশ সহ লঞ্চ করা হবে। নতুন ছবিতেও ফোনটি একই রেড টেক্সচারে দেখা যাচ্ছে। তাই এটি ফোনের প্রধান কালার ভেরিয়েন্ট হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
চীনের 3C সার্টিফিকেশন সাইটে Honor Magic V6 ফোনটি লিস্টেড হয়েছিল। লিস্টিং অনুযায়ী ফোনটিতে প্রায় 7,150mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। যদি এই তথ্য সঠিক হয়, তবে এটি এখনও পর্যন্ত যেকোনো ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনগুলির মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে বলে ধারনা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 120W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
রিপোর্ট অনুযায়ী Honor Magic V6 ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইভাবে ফোনটিতে 200MP এর প্রাইমারি ক্যামেরা (বড় সেন্সর সহ) এবং অটোফোকাস পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। এছাড়া ওয়্যারলেস চার্জিং, ফুল ওয়াটারপ্রুফিং এবং Beidou স্যাটেলাইট কমিউনিকেশনের মতো ফিচার যোগ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে পাতলা এবং ডিজাইনের ওপর জোড় দেওয়া হচ্ছে।
জানিয়ে রাখি গত বছর লঞ্চ হওয়া ফোল্ডেবল Honor Magic V5 ফোনটির থিকনেস মাত্র 8.8mm এবং ওজন 219 গ্রাম। তবে ফোনটিতে 6,100mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই Magic V6 ফোনটি আরও ভালো ডিজাইন এবং বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Mobile World Congress 2026 ইভেন্টের মঞ্চ থেকে Honor Magic V6 ফোনটি লঞ্চ করা হতে পারে। 5 মার্চ থেকে এই ইভেন্ট শুরু হতে চলেছে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক সঠিক কি না তা ফোনটি লঞ্চ পর স্পষ্টভাবে বোঝা যাবে।
আগের লিক অনুযায়ী ফোল্ডেবল Honor Magic V6 ফোনটি Snow White, Velvet Black, Red Hare এবং Sunrise Gold কালার অপশনে পেশ করা হতে পারে।
ভবিষ্যতে যারা নতুন ফোল্ডেবল স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা Honor Magic V6 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









