টেক কোম্পানি HONOR কিছু দিন আগেই MWC 2026 ইভেন্টের মঞ্চ থেকে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন HONOR Magic V6 লঞ্চ করেছিল। এবার চীনের বাজারে অফিসিয়ালি এই ফোনটি পেশ করা হয়েছে। শক্তিশালী ফিচার সহ এই ফোনটিকে এখনও পর্যন্ত সবচেয়ে সুন্দর ফোল্ডেবল স্মার্টফোন বলে মনে করা হচ্ছে। এই ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
HONOR Magic V6 ফোনের ব্যাটারি এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য ফিচার। চীনে লঞ্চ হওয়া এই ফোনটির 16GB RAM এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্টে 7150mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, এটিকে এখনও পর্যন্ত ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে সবচেয়ে বড় ব্যাটারি বলে মনে করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারিতে 32 শতাংশের চেয়েও বেশি সিলিকন কন্টেন্ট এবং 985Wh/L এর এনার্জি ডেনসিটি যোগ করা হয়েছে। এছাড়া ফোনটির অন্য মডেলে 6850mAh ব্যাটারি রয়েছে, যা গ্লোবাল মডেলের 6660mAh ব্যাটারির চেয়েও বড়।
HONOR Magic V6 ফোনে 2352×2172 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7.95-ইঞ্চির ফোল্ডেবল OLED ইনার ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 6.52-ইঞ্চির OLED আউটার ডিসপ্লে যোগ করা হয়েছে, যা 2420×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই দুটি স্ক্রিনেই 120Hz রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন কালার, HDR Vivid এবং Dolby Vision সাপোর্ট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের আউটার ডিসপ্লের পীক ব্রাইটনেস 6000nits এবং ইনার স্ক্রিনে 5000nits পীক ব্রাইটনেস পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য HONOR Magic V6 ফোল্ডেবল ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 840 GPU যোগ করা হয়েছে। এই ফোনটিতে 12GB ও 16GB RAM এর সঙ্গে 256GB, 512GB ও 1TB স্টোরেজ রয়েছে। এই ফোনটি Android 16 বেসড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।
HONOR Magic V6 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এই ক্যামেরা 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
কানেক্টিভিটি ফিচার হিসাবে HONOR Magic V6 ফোনে ডুয়েল 5G, Wi‑Fi 7, Bluetooth 6.0, NFC এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 66W ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
চীনের বাজারে HONOR Magic V6 ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ মডেল 8,999 ইউয়ান (প্রায় 1,20,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনের 12GB+512GB মডেলের দাম 9,999 ইউয়ান, 16GB+512GB ভেরিয়েন্টের দাম 10999 ইউয়ান এবং 16GB+1TB টপ মডেলের দাম 11,999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,60,300 টাকা রাখা হয়েছে। চীনে ইতিমধ্যে এই ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং ফোনটির সেল শুরু হবে আগামী 13 মার্চ থেকে।
যারা একটি বুক স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং চীনে আছেন তাঁরা HONOR Magic V6 ফোনটি কিনতে পারেন। খুব তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটেও এই ফোনটির সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে।











