আগামী কয়েক সপ্তাহের মধ্যে Honor তাদের Magic8 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে ভ্যানিলা এবং প্রো মডেল পেশ করা হতে পারে। এরই মধ্যে Honor Magic8 Pro ফোনের রিয়েল ইমেজ প্রকাশ্যে এসেছে। এই ইমেজের মাধ্যমে ফোনটি প্রিমিয়াম এবং স্লিক ডিজাইনে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic8 Pro ফোনের ডিজাইন এবং সম্ভাব্য ফিচার ডিটেইলস সম্পর্কে।
আপকামিং Honor Magic8 Pro ফোনটি হোয়াইট কালার ভেরিয়েন্টে দেখা গেছে। এই ফোনের সলিড হোয়াইট ব্যাক প্যানেল এবং ক্যামেরা মডিউলের মধ্যে “AiMAGE” ব্র্যান্ডিং রয়েছে। ফোনটির “Square এবং Round Universe” ক্যামেরা ডিজাইন আগের মডেলের থেকে কিছুটা বড় এবং বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এর ফলে ফোনটির লুক ইউজারদের কাছে আরও প্রিমিয়াম হয়ে উঠতে পারে। এই ফোনটি হোয়াইট কালারের পাশাপাশি Black, Gold এবং Blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে। Magic8 Pro ফোনটিতে অসাধারণ আইসো-ডেপ্থ কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির চারদিকে স্মুথ কার্ভড এজ থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য Magic8 Pro ফোনটিতে দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এই সেটআপ ব্র্যান্ডের AiMAGE এবং Dawang ইমেজিং টেকনোলোজির পাশাপাশি CIPA-গ্রেড স্টেবলাইজেশনের জন্য আরও বেশি অ্যাডভান্স হয়ে উঠতে পারে। অর্থাৎ ইউজাররা লো-লাইট এবং জুম ফটোগ্রাফি উভয় ক্ষেত্রেই অসাধারণ রেজাল্ট উপভোগ করতে পারবেন।
কোম্পানির পক্ষ থেকে Honor Magic8 Pro ফোনটিতে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ব্র্যান্ডের নিজস্ব ডেভলপ RF এবং এনার্জি এফিশিয়েন্সি চিপও থাকতে পারে, এর ফলে অ্যাডভান্স নেটওয়ার্ক এবং ব্যাটারি পারফরমেন্স পাওয়া যাবে। স্পীডের জন্য ফোনটিতে 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া যেতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Magic8 Pro ফোনটিতে Qinghai Lake ব্যাটারি দেওয়া হতে পারে, এর পাওয়ার 7000mAh বা এর চেয়েও বেশি হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 120W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
ফোনটিতে Beidou স্যাটেলাইট মেসেজিং সাপোর্ট করতে পারে, এর ফলে নেটওয়ার্ক না থাকলেও মেসেজ পাঠানো যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে ডুয়েল 3D Unlock সিস্টেম দেওয়া হতে পারে, এর মধ্যে 3D ToF ফেস রিকগনিশন এবং আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার থাকতে পারে। এছাড়া আসন্ন ফোনটি MagicOS 10.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।
যারা প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স, প্রো-গ্রেড ক্যামেরা কোয়ালিটি এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ ফোন কিনতে চাইছেন, তাদের জন্য আসন্ন Honor Magic8 Pro ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি আসন্ন ফ্ল্যাগশিপ Xiaomi 17 Ultra, Vivo X300 Ultra এবং Oppo Find X9 Ultra ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনগুলিতেও Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, অসাধারণ ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন দেওয়া হতে পারে।
চীনের ইউজাররা যদি একটি শক্তিশালী ফোন কেনার কথা ভাবেন, তাহলে তাদের জন্য Honor Magic8 Pro ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। সেইসব ইউজাররা এই ফোনটির অপেক্ষা করতে পারেন।











