মোবাইল জগতের সবচেয়ে বড় ইভেন্ট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অর্থাৎ MWC এর মঞ্চে গতকাল টেক কোম্পানি অনারের পক্ষ থেকে HONOR Pad V9 নামে তাদের একটি নতুন ট্যাবলেট পেশ করা হয়েছে। বড় স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি এবং দারুণ প্রসেসর সহ এই ট্যাব বিদেশের বাজারে সেল শুরু হয়ে গেছে। এই পোস্টে HONOR Pad V9 এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।
HONOR Pad V9 ট্যাবের স্পেসিফিকেশন
- 11.5″ 144Hz OLED display
- MediaTek Dimensity 8350 Elite
- 8GB RAM + 256GB storage
- 13MP Back Camera
- 8MP Front Camera
- 10,100mAh battery
- 66W Turbo Charge
ডিসপ্লে
HONOR Pad V9 ট্যাবে 2800 × 1840 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11.5-ইঞ্চির 2.8K ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 500nits ব্রাইটনেস এবং 274ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এছাড়াও চোখের সুরক্ষার জন্য এতে TÜV Rheinland সার্টিফিকেশন রয়েছে।
পারফরমেন্স
HONOR Pad V9 ট্যাব অ্যান্ড্রয়েড 15 এবং MagicOS 9.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি এলিট 8350 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Mali-G615 MC6 GPU দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য HONOR Pad V9 ট্যাব সিঙ্গেল রেয়ার এবং সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে অটো ফোকাস ফিচার সহ এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 30fps রেটে 4K video রেকর্ড করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ট্যাবে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য HONOR Pad V9 ট্যাব 10,100mAh ব্যাটারি রয়েছে। মূলত এতে 5,050mAh dual-cell ব্যাটারি যোগ করা হয়েছে, ফলে এটির থিকনেসও বজায় রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী হালকা ব্যাবহারে এই ট্যাবে 80 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই পাওয়া যাবে। এই ট্যাব দ্রুত চার্জ করার জন্য এতে 66W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার
HONOR Pad V9 ট্যাবে ল্যাপটপের মতো ভিউইং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। মুভি ও শো দেখার আনন্দ আরও বাড়িয়ে তোলার জন্য এতে 8 Speakers যোগ করা হয়েছে, এর মাধ্যমে Spatial Audio এফফেক্ত উপভোগ করা যায়। কানেক্টিভিটি অপশন হিসাবে এতে Dual Band Wi-Fi 802.11 এবং Bluetooth 5.2 এর পাশাপাশি USB 3.1 Gen 1 দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ট্যাবলেটের ডায়মেনশন 259.1x 176.1x 6.1 mm এবং ওজন 475 গ্রাম।
HONOR Pad V9 ট্যাবের স্পেসিফিকেশন
গ্লোবাল বাজারে HONOR Pad V9 ট্যাবটি 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ডিভাইসের দাম 449.90 Euros রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 40,800 টাকার কাছাকাছি। আন্তর্জাতিক বাজারে এই ট্যাবলেট White এবং Gray কালার অপশনে সেল করা হবে। ভারতে এই ডিভাইস সেল করা হবে না।










