Honor তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন বাজেট স্মার্টফোন হিসাবে Honor Play 10A 5G লঞ্চ করেছে। এন্ট্রি লেভেল সেগমেন্টের এই ফোনে কম দামে 5G কানেক্টিভিটি, বড় ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। জানিয়ে রাখি Play 10A 5G ফোনটির মডেল নাম্বার NLA-AN00, যা অনেকটাই সম্প্রতি লঞ্চ হওয়া Honor Play 60A ফোনের মডেল নাম্বারের মতো। তাই এই নতুন ফোনটিকে Play 60A ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Honor Play 10A 5G ফোনে 6.75-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ন্যাচারাল লাইট আই প্রোটেকশন, ই-বুক মোড এবং লো-লাইট কমফোর্টের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।
প্রসেসিঙের জন্য Honor Play 10A 5G ফোনে MediaTek Dimensity 6300 5G প্রসেসর রয়েছে এবং এই ফোনটি MagicOS 9 অপারেটিং সিস্টেমে কাজ করে। বাজারে ফোনটির 4GB RAM + 128GB মেমরি এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হয়েছে।
Honor Play 10A 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 15W চার্জিং সাপোর্টেড 5300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে মাত্র 10% ব্যাটারি সত্ত্বেও 65 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং প্রায় 3.4 ঘন্টা টকটাইম পাওয়া যাবে। ফলে ফোনটি দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি সুন্দর অপশন।
Honor Play 10A 5G ফোনটির ব্যাক প্যানেলে 13MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 5MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনের ক্যামেরা বেসিক ফটোগ্রাফি এবং ভিডিও কলের জন্য ঠিকঠাক বলা যায়।
Honor Play 10A 5G ফোনের থিকনেস 7.89mm এবং ওজন 186 গ্ৰাম। এই ফোনটিতে মেমরি কার্ড সাপোর্ট, ফেস রিকগনিশন, ইউএসবি টাইপ সি পোর্ট, ডুয়েল ন্যানো সিম সাপোর্ট, শক রেজিস্টেন্স বডি, নাকল স্ক্রিনশট এবং ডায়নামিক ক্যাপসুলের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।
চীনে Honor Play 10A 5G ফোনটি Lake Blue, Blue Sky এবং Ink Rock Black কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির 4GB+128GB মডেল 799 ইউয়ান অর্থাৎ প্রায় 10,200 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনের 6GB+128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 899 ইউয়ান অর্থাৎ 11,400 টাকা। ফোনটির গ্লোবাল বা ভারতে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি।
যেসব ইউজাররা 5G কানেক্টিভিটি, বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Honor Play 10A 5G ফোনটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটিকে বাজারে উপস্থিত Redmi 14C 5G, Realme Narzo 80 lite 5G এবং iQOO Z10 Lite ফোনের মতো বাজেট স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা চীনে আছেন এবং একটি সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Honor Play 10A 5G ফোনটি কিনতে পারেন।










