Home খবর 8300mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Honor Play 11 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল ফুল স্পেসিফিকেশন

8300mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Honor Play 11 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল ফুল স্পেসিফিকেশন

টেক ব্র্যান্ড অনার গত মাসে তাদের হোম মার্কেট চীনে কোম্পানির ‘প্লে’ সিরিজের বিস্তার ঘটিয়ে Honor Play 11T স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Honor Play 11 স্মার্টফোন লঞ্চ করা হবে। ইন্টারনেটে এই আপকামিং 5G ফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল লিক হয়ে গেছে এবং এর ফলে ফোনটির ছবি, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই লিক দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ হতে চলেছে।

Honor Play 11 ফোনের স্পেসিফিকেশন

এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরেই Honor Play 11 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। লিক হ‌ওয়া প্রমোশনাল ম্যাটেরিয়াল থেকে জানা গেছে এই আপকামিং ফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট যোগ করা হবে। 4nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে একটি ডেডিকেটেড AI বাটন‌ও থাকবে।

Honor Play11 5G ফোনে 1592 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হবে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন TFT LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। লিক থেকে জানা গেছে এই ফোনটির থিকনেস হবে 8.3mm। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69K রেটিং যোগ করা হবে।

এই ফোনে বড় ব্যাটারি থাকবে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী Honor Play11 5G ফোনে 8300mAh ব্যাটারি থাকবে এবং এতে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এই ফোনে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হবে কি না সেই বিষয়ে মার্কেটিং ম্যাটেরিয়াল থেকে কিছু জানা যায়নি।

Honor Play 11 5G ফোনে ফটোগ্রাফির জন্য সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকবে। মার্কেটিং ম্যাটেরিয়াল অনুযায়ী এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে। আপাতত এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi ও Bluetooth 4.2 সহ NFC সাপোর্ট রয়েছে। এই ফোনে 400% সুপার লাউড ভলিউম ফিচার পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে Honor Play 11 5G ফোনে গোল্ড-স্ট্যান্ডার্ড ফাইভ-স্টার ড্রপ রেজিস্টেন্স বডি যোগ করা হবে, ফলে কয়েক মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। আগামী কয়েক দিনের মধ্যেই কোম্পানি এই ফোনটি চীনে লঞ্চ করে দেবে বলে আশা করা হচ্ছে। ফোনটি অফিসিয়ালি পেশ করা হলেই পোস্টের মাধ্যমে এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।