টেক মঞ্চে Honor তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Honor Play 80 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি চীনের বাজারে বড় 7000mAh ব্যাটারি, 12GB RAM এবং Snapdragon 6s Gen 3 প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই মিডরেঞ্জ সস্তা Honor Play 80 Pro স্মার্টফোনটির প্রাথমিক দাম CNY 1,899 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 25 হাজার টাকার কাছাকাছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন Honor Play 80 Pro স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Honor Play 80 Pro স্মার্টফোনটিতে 720 x 1610 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট এবং 850নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে Wet Hand Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটির স্ক্রিনে টাচ করলে রেসপন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনটি eye protection এবং eBook Mode কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Honor Play 80 Pro 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 বেস্ড MagicOS 9.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 2.0গীগাহার্টস থেকে 2.3গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno A619 GPU যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Honor Play 80 Pro 5G স্মার্টফোনটিতে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8x digital zoom সাপোর্টেড 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor Play 80 Pro স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা সেগমেন্ট খুব ভালো নয়, বরং বেসিক ফটোগ্রাফির জন্য যথাযথ বলা যেতে পারে।
সবচেয়ে বড় বিশেষত্ব হল এর Honor Play 80 Pro স্মার্টফোনটির ব্যাটারি। এই স্মার্টফোনটি শক্তিশালী 7,000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ক্রমাগত শর্ট ভিডিও এবং রিল দেখার পরও 23 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। অন্যদিকে স্মার্টফোনটিতে Super power saving mode রয়েছে, ফলে 2% ব্যাটারি থাকাকালীনও 15 ঘন্টার স্ট্যানবায় টাইম বা 1 ঘন্টার কলিং টাইম দিতে সক্ষম।
একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য Honor Play 80 Pro স্মার্টফোনটিতে 45ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইভাবে স্মার্টফোনটিতে reverse charging ফিচার সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Honor Play 80 Pro স্মার্টফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে ডেডিকেটেড AI Button রয়েছে। এই স্মার্টফোনটি 400% লাউড ডুয়েল স্পিকার সহ লঞ্চ করা হয়েছে।

চীনের বাজারে Honor Play 80 Pro 5G স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM অপশনের দাম 1899 ইউয়ান ( প্রায় 25,699 টাকা) রাখা হয়েছে। একইসঙ্গে 8GB RAM ভেরিয়েন্ট 2099 ইউয়ান এবং 12GB RAM ভেরিয়েন্ট 2299 ইউয়ান সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 28,399 এবং 30,999 টাকার কাছাকাছি। চীনের বাজারে স্মার্টফোনটি Azure Sky, White Moonlight এবং Black Phantom Night কালার অপশনে সেল করা হবে।











