Home খবর 8560mAh ব্যাটারি, 6000nits AMOLED ডিসপ্লে এবং 24GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor Turbo 5G স্মার্টফোন

8560mAh ব্যাটারি, 6000nits AMOLED ডিসপ্লে এবং 24GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor Turbo 5G স্মার্টফোন

টেক ব্র্যান্ড Honor তাদের প্রডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Honor Turbo 5G স্মার্টফোন লঞ্চ করেছে। রাশিয়ার বাজারে ফোনটি বড় 8560mAh battery, AMOLED স্ক্রিন, 24GB RAM (8GB+16GB), 256GB Storage এবং Snapdragon 6 Gen 4 প্রসেসর সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Honor Turbo 5G ফোনের স্পেসিফিকেশন

Honor Turbo 5G স্মার্টফোনটিতে 1200 x 2640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে। Honor Turbo 5G ফোনটি আল্ট্রা থিন বেজল সহ লঞ্চ করা হয়েছে। এর ডিসপ্লের চারদিকে শুধুমাত্র 1.3mm bezels রয়েছে।

Honor Turbo 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড MagicOS 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 1.8GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনটিতে RAM Turbo ফিচার যোগ করা হয়েছে, ফলে 16GB ভার্চুয়াল RAM সহ মোট 24GB RAM (8GB+16GB) উপভোগ করা যায়। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Adreno A810 জিপিইউ দেওয়া হয়েছে।

Honor Turbo 5G ফোনটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 8560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার চার্জ করলে সাধারণ ব্যাবহারে 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W Honor SuperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor Turbo 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে উপস্থিত এআই লেন্সের জন্য অসাধারণ ভিডিওগ্ৰাফি এবং ফটোগ্রাফি পারফরমেন্স পাওয়া যায়।

জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69K রেটিং দেওয়া হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী 2.5মিটার উঁচু থেকে ফোনটি মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi , Bluetooth 5.2, NFC এবং OTG এর মতো ফিচার যোগ করা হয়েছে।

Honor Turbo 5G স্মার্টফোনের দাম

গ্লোবাল বাজারে Honor Turbo 5G ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM সহ 256GB স্টোরেজ রয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 43,750 টাকার কাছাকাছি। গ্লোবাল বাজারে 5G ফোনটি black, green এবং orange কালার অপশনে সেল করা হবে।