অনার তাদের নতুন প্রোডাক্ট হিসাবে গেমিং সেন্ট্রিক WIN সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের প্রথম স্মার্টফোন হিসাবে চীনের বাজারে Honor WIN এবং Honor WIN RT স্মার্টফোন পেশ করা হয়েছে। স্টাইলিশ লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই দুটি ফোনে Snapdragon 8 সিরিজের প্রসেসর, 16GB RAM, 10000mAh battery, 185Hz OLED ডিসপ্লে এবং IP69K রেটিং রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটি সম্পর্কে।
Honor WIN ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। অপরদিকে কোম্পানির Honor WIN RT ফোনে 4.32GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হয়েছে।
এই দুটি স্মার্টফোন Android 16 বেসড Magic UI 10.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য WIN ফোনে Adreno 840 এবং WIN RT ফোনে Adreno 830 GPU রয়েছে। উভয় ফোনে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 Storage টেকনোলজি দেওয়া হয়েছে। স্মুথ ও ল্যাগ ফ্রি গেমিঙের জন্য এই দুটি ফোনেই 25,000 RPM স্পীড সহ ডুয়েল 360° সারাউন্ড ফ্যান যোগ করা হয়েছে।
Honor WIN এবং Honor WIN RT ফোনে 1272 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির FHD+ 1.5K ডিসপ্লে রয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অর্থাৎ দুটি ফোনেই স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও এই স্ক্রিনে 6000nits পীক ব্রাইটনেস, 5920Hz PWM ডিমিং এবং 3D Ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই দুটি ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.95 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 3x Optical + 50x Digital জুম সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স এবং 12MP 112° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের Honor WIN এবং Honor WIN RT ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Honor WIN এবং Honor WIN RT ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 10,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। সাধারণত এত বড় ব্যাটারি ট্যাবলেট ডিভাইসেই দেখা যায়। এই দুটি স্মার্টফোন SuperCharge টেকনোলজি সাপোর্ট করে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য WIN ফোনে 80W এবং WIN RT ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই দুটি ফোনেই 27W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
Honor WIN সিরিজের উভয় ফোনে IP68 + IP69 + IP69K রেটিং যোগ করা হয়েছে। জল ও ধূলোর পাশাপাশি এই রেটিং ফোনগুলিকে গরম জলের জেট, কাদা, তেল এবং কফির মতো বিভিন্ন তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখবে। এছাড়াও Honor WIN এবং WIN RT ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 ও NFC সহ infrared সেন্সর রয়েছে।
চীনের বাজারে Honor WIN ফোনটির 12GB+256GB, 12GB+512GB, 16GB+512GB এবং 16GB+1TB মডেল লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 3999 ইউয়ান (প্রায় 51 হাজার টাকা) এবং টপ মডেলের দাম 5299 ইউয়ান (প্রায় 67 হাজার টাকা) রাখা হয়েছে। অপরদিকে Honor WIN RT ফোনের 12GB RAM + 256GB storage সহ বেস মডেল 2699 yuan অর্থাৎ প্রায় 34 হাজার টাকা এবং 16GB RAM + 1TB storage ভেরিয়েন্ট 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 51 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে।












