Home খবর 108MP Camera সহ এসে গেছে এই দারুণ স্মার্টফোন, রয়েছে 12GB RAM এবং 5800mAh battery

108MP Camera সহ এসে গেছে এই দারুণ স্মার্টফোন, রয়েছে 12GB RAM এবং 5800mAh battery

চীনে Honor X60 সিরিজ লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে Honor X60 এবং Honor X60 Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। সিরিজের ভ্যানিলা মডেলে 108MP Camera এবং 12GB RAM যোগ করা হয়েছে। এই ফোনে বড় ব্যাটারিও রয়েছে। এই পোস্টে Honor X60 ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Honor X60 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Honor X60 ফোনে 20.1:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.8-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 850nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

Honor X60 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিকওএস 8 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ

চীনে এই ফোনটি 9GB RAM এবং 12GB RAM সহ দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 128GB, 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Honor X60 5G ফোনে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,800mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতেব 35W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

Honor X60 ফোনের দাম

চীনে Honor X60 ফোনটি চারটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। 8GB RAM + 128GB স্টোরেজ সহ ফোনটির বেস মডেলের দাম 1199 ইউয়ান অর্থাৎ প্রায় 14,190 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে 12GB RAM + 512GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম রাখা হয়েছে 1799 ইউয়ান অর্থাৎ প্রায় 21,300 টাকা। চীনে এই ফোনটি Moon Shadow White, Sea Lake Blue এবং Elegant Black কালারে পেশ করা হয়েছে।