লঞ্চের আগেই লিক হল Honor X80 Pro Max স্মার্টফোনের ডিটেইলস, থাকবে 11,000mAh ব্যাটারি এবং Snapdragon 6 Gen 5 প্রসেসর

22 জুন চীনের বাজারে Honor তাদের নতুন Honor X80 Pro Max স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। অন্যদিকে অফিসিয়াল লঞ্চের আগেই ফোনটি China Telecom এর প্রোডাক্ট লিস্টিঙে স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বড় কথা আপকামিং ফোনটি বিশ্বের প্রথম Snapdragon 6 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 11,000mAh বড় ব্যাটারি থাকবে বলে কনফার্ম জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X80 Pro Max ফোনের ডিটেইলস সম্পর্কে।

Honor X80 Pro Max ফোনের স্পেসিফিকেশন

China Telecom লিস্টিং অনুযায়ী Honor X80 Pro Max স্মার্টফোনে 6.8 ইঞ্চির বড় ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে কোম্পানি আগেই জানিয়েছিল এই ফোনটিতে 1.5K রেজোলিউশন এবং 10,000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আসন্ন ফোনের ডিসপ্লেতে অসাধারণ আউটডোর ভিজিবিলিটি উপভোগ করা যাবে।

Honor X80 Pro Max ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের প্রসেসর হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হবে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে আপকামিং ফোনটি এই প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে। Honor X80 Pro Max ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 সহ লঞ্চ করা হবে।

চীনের বাজারে Honor X80 Pro Max ফোনটি একাধিক স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Honor X80 Pro Max ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, 8GB RAM + 512GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এই ফোনটি Moonlight White, Vibrant Orange, Lightning Red এবং Mystic Black কালার অপশনে সেল করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Honor X80 Pro Max ফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা সেন্সর এবং অন্যান্য ফটোগ্রাফি ফিচার সম্পর্কে জানানো হয়নি।

থাকবে 11,000mAh ব্যাটারি

Honor X80 Pro Max ফোনটিতে 11,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে। আগেই কোম্পানি জানিয়েছিল এই ব্যাটারি 90W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করবে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির থিকনেস শুধুমাত্র 8.08mm এবং ওজন প্রায় 203 গ্রাম হবে জানা গেছে। অন্যদিকে এই ফোনের ডায়মেনশন 162.2 x 77 x 8.08mm হবে।

22 জুন লঞ্চের দিন আমরা Honor X80 Pro Max ফোনের ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। যেসব চীনের ইউজাররা বড় ব্যাটারি, সুন্দর ডিসপ্লের পাশাপাশি অসাধারণ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, সেইসব ইউজাররা আপকামিং ফোনের জন্য উপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here