Electric Vehicle এর চাহিদার বৃদ্ধি দেখে বহু নামি টেক কোম্পানি এবং অটোমোবাইল কোম্পানি গুলি এই প্রতিযোগিতায় নেমে পড়েছে। এই কোম্পানি গুলি নতুন এবং এডভান্স টেকনোলজি যুক্ত ইলেকট্রিক ভেহিকেল প্রতিনিয়ত নিয়ে আসছে এবং এই স্কুটার গুলি গ্রাহকদের পছন্দ হচ্ছে। এমতাবস্থায় অস্ট্রিয়ার ইলেকট্রিক মোবিলিটি কোম্পানি হরউইন মার্কেটে নিজের নতুন ই-স্কুটারটিকে Horwin SK3 Electric Scooter নামে পেশ করেছে। এই বিদ্যুৎ চালিত স্কুটারটি স্টাইলিশ লুক সহ অসাধারণ ফিচার যুক্ত।
আরও পড়ুন: Vodafone Idea এর অসাধারণ অফার, এই প্রসেস গুলি ফলো করে পেয়ে যাবেন VIP মোবাইল নাম্বার
Horwin SK3 Electric Scooter
এই ইলেকট্রিক স্কুটারটিকে স্পোর্টি লুক সহ অসাধারণ ডিজাইনে তৈরি করা হয়েছে। এই হাইলি ফাংশনাল ই-স্কুটারে এলইডি লাইটিং সহ ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করে বলেছে যে এই স্কুটারটি একদম Noise Less এবং ফুল স্পীডে চালানোর পরেও শুধুমাত্র টায়ারের আওয়াজই শোনা যাবে। এই স্কুটারের আন্ডার সিট স্টোরেজ কম্পার্টমেন্টে হেলমেট সহ একস্ট্রা ব্যাটারিও রাখা যাবে।
কোম্পানি নিজের এই নতুন E-Scooter টিকে ডুয়াল ব্যাটারির সাথে পেশ করেছে। অর্থাৎ এই স্কুটারে দুটি ব্যাটারি পাওয়া যাবে, তার মধ্যে একটি সম্পূর্ণ কনজিউম হয়ে যাওয়ার পরে তৎক্ষণাৎ অন্য ব্যাটারিটি ব্যবহার করা যাবে। ডবল ব্যাটারি সহ এই ইলেকট্রিক স্কুটারটি 160 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে। সিঙ্গেল ব্যাটারিতে Horwin SK3 স্কুটারটিকে 45 কিলোমিটার রেঞ্জে 80 কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। এই স্কুটারটি 90 কিলোমিটার প্রতিঘন্টার টপ-স্পীড প্রদান করতে সক্ষম।
আরও পড়ুন: দ্রুত বাড়ছে BSNL এর চাহিদা, এটাই কি সরকারের জন্য সুবর্ণ সুযোগ?
ব্যাটারির কথা বলা হলে এই স্কুটারে 72V/36Ah শক্তির ব্যাটারি দেওয়া হয়েছে, যা শুধুমাত্র 5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। এই ইলেকট্রিক স্কুটারটির ম্যাক্সিমাম মোটর পাওয়ার 6.2 কিলোওয়াট। Horwin SK3 Electric Scooter এর বিশেষ ফিচারের কথা বলা হলে, এই স্কুটারে cruise control, FOC energy এবং CBS brake-management system দেওয়া হয়েছে।
Horwin SK3 E-Scooter এর প্রাইস
এই ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলা হলে কোম্পানি আপাতত এই স্কুটারটিকে ইউরোপিয়ান বাজারে পেশ করেছে। এই স্কুটারটির দাম €3,990, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 3.4 লাখ টাকা। এই ইলেকট্রিক স্কুটারটির ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব কম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
