ভারত ধীরে ধীরে করোনা মহামারির দ্বিতীয় থাবার কবল থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। যদিও সব ব্যবস্থা স্বাভাবিক হতে এখনও বেশ কিছু সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে করোনা কেসের সংখ্যা ক্রমাগত কমতে দেখে দেশের সাধারণ মানুষ থেকে ডাক্তার ও প্রশাসন সবাই যেন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন। সব ব্যবস্থা ঠিক হলে এমন অনেক মানুষ আছেন যারা এতদিন ঠিক করে কোথাও ঘুরতে যেতে পারেননি বলে এখন বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, কিন্তু এক্ষেত্রে সবার আগে প্রয়োজন পাসপোর্ট। এটি ভারত সরকারের পক্ষ থেকে দেশের সমস্ত নাগরিকের জন্য প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। একটি পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট ব্যবহার করা হয়। কিন্তু সবচেয়ে বড় কথা পাসপোর্ট না থাকলে বিদেশে যাওয়া সম্ভব নয়। নতুন পাসপোর্ট তৈরির জন্য নাগরিকদের পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র (POPSK)-এ যাওয়া প্রয়োজন। কিন্তু পাসপোর্ট সেন্টারে না গিয়েও অত্যন্ত সহজেই পাসপোর্টের জন্য আবেদন করা যায়। এর জন্য শুধু ভালো স্পীডযুক্ত ইন্টারনেট ও কিছু ডকুমেন্টের ডিজিটাল কপি থাকলেই যথেষ্ট।
অনলাইনে কিভাবে Passport এর জন্য আবেদন করবেন?
আমাদের বলা এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজে নিজের বাড়িতে বসেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এই পদ্ধতি খুবই সহজ। দেশের সবকটি রাজ্যেই এই পরিষেবা কার্যকর। আমরা নতুন পাসপোর্ট তৈরির পাশাপাশি পুরোনো পাসপোর্ট রিনিউ করার পদ্ধতি সম্পর্কেও জানাব।
অনলাইনে Passport আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন?
জন্ম প্রমাণ হিসেবে:-
- আধার কার্ড / ই-আধার।
- ভারতীয় নির্বাচন কমিশনের জারি করা ভোটার পরিচয় পত্র (EPIC)।
- আয়কর বিভাগের দেওয়া প্যান কার্ড (PAN)।
- ড্রাইভিং লাইসেন্স।
- জন্ম ও মৃত্যু রেজিস্টার বা নগর নিগম বা অন্য কোনো বৈধ আধিকারিকের পক্ষ থেকে দেওয়া জন্ম প্রমাণ পত্র।
- স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট / স্কুল লিভিং সার্টিফিকেট / দশম শ্রেণীর অ্যাডমিশন সার্টিফিকেট।
- সার্বজনীন জীবন বীমা নিগম / কোম্পানির দেওয়া পলিসি বন্ড, যেখানে পলিসি হোল্ডারের জন্ম তারিখ লেখা আছে।
- আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণস্বরূপ কোনো বৈধ অনাথ আশ্রম / হোস্টেলের অফিসিয়াল লেটারহেডে লেখা ঘোষণা পত্র।
ঠিকাদার প্রমাণ হিসেবে:-
- আধার কার্ড।
- রেন্ট অ্যাগ্ৰিমেন্ট।
- ভোটার আইডি কার্ড (EPIC)।
- জল, টেলিফোন বা বিদ্যুৎ দপ্তরের বিল।
- ইনকাম ট্যাক্স ফাইল (IT File)।
- বৈধ কোনো কোম্পানি বা অফিসের অফিসিয়াল লেটারহেডে লেখা প্রমাণ পত্র।
- জীবন সঙ্গী বা সঙ্গীনির পাসপোর্ট কপি (পাসপোর্ট ধারীর স্বামী বা স্ত্রী হিসেবে আবেদনকারীর নাম ও পারিবারিক বিবরণ সহ প্রথম ও শেষ পেজ)। এক্ষেত্রে উভয়ের বর্তমান ঠিকানা এক হওয়া দরকার।
- নাবালক ও নাবালিকাদে্য ক্ষেত্রে মা-বাবার পাসপোর্ট কপি (প্রথম ও শেষ পেজ) অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই এর কপি (RBI অনুমোদিত পাবলিক সেক্টর ব্যাঙ্ক, বৈধ ভারতীয় প্রাইভেট ব্যাঙ্ক বা অনুমোদিত স্থানীয় গ্ৰামীণ ব্যাঙ্ক)।
অনলাইনে Passport আবেদন করার পদ্ধতি
রেজিস্ট্রেশন
- নিজের ফোন বা কম্পিউটারে Passport Seva ওপেন করুন। সব রাজ্যের ক্ষেত্রেই এটি এক।
- এরপর ‘New User Registration’ সিলেক্ট করে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে ‘Existing User Login’-এ গিয়ে নিজের আইডি দিয়ে লগইন করুন।
- Application Type সিলেক্ট করুন।
- লগইন করার পর “Apply for fresh passport / Re-issue of passport’ অপশন সিলেক্ট করুন।
- এরপর ‘fill the application form online option’ সিলেক্ট করে কিছু প্রশ্নের উত্তর দিন।
- এবার ‘Fresh Passport’ সিলেক্ট করে ‘Type of Application’ (Tatkal/Normal) -> °Type of Passport Booklet’ -> নেক্সট বাটনে ক্লিক করুন।
- এরপর আরেকটি ফর্ম ফিল আপ করতে হবে।
Payment করে Appointment Schedule সেট করুন
- এরপর ‘Pay and Schedule Appointment’-এ ক্লিক করে ‘View Saved / Submitted Applications’ অপশনে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন।
- অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য অনলাইনে ফীজ দিতে হবে।
- এরপর SMS এর মাধ্যমে রেজিস্টার করা ফোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস পাঠিয়ে দেওয়া হবে।
- ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) / স্থানীয় পাসপোর্ট কার্যালয় (RPO) যেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে সেখানে যেতে হবে। ফর্ম ফিল আপের সময় যেসব ডকুমেন্টের কপি জমা করেছেন সেগুলি সঙ্গে করে নিয়ে যাবেন।
Note: ফর্ম জমা করার আগে ভালো করে সমস্ত ডিটেইলস মিলিয়ে নেবেন।
Passport Renew কিভাবে করবেন?
- পুরোনো পাসপোর্ট রিনিউ করার পদ্ধতি অনেকটা নতুন পাসপোর্ট আবেদন করার মতোই। পাসপোর্ট সেবা ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে এটি করা যায়। পুরোনো পাসপোর্ট হারিয়ে গেলে বা এক্সপায়ার হয়ে গেলে একটি নতুন পাসপোর্ট দেওয়া হয়।
- ওয়েবসাইটে ‘New User Registration / Existing User Login’-এ নিজের আইডির মাধ্যমে লগইন করুন।
- এরপর ‘Apply for Fresh Passport / Re-issue of Passport’ ট্যাবে গিয়ে ‘fill the application form online’ অপশনে ক্লিক করুন।
- এর পরে রাজ্য ও জেলা সিলেক্ট করুন।
- পরের স্টেপে ‘Re-issue of Passport’ -> Reason why you want to renew the passport -> Type of Application’ (Tatkal/Normal) -> °Type of Passport Booklet’ ট্যাবে ক্লিক করে ‘Next’ বাটনে ক্লিক করুন।
- পাসপোর্ট রিনিউ করার সব ডিটেইলস ভরে ‘Validate’ বাটনে ক্লিক করুন।
- এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- ডকুমেন্ট আপলোড হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে পেমেন্ট করুন।
- অ্যাপয়েন্টমেন্টের দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিজের সঙ্গে পাসপোর্ট অফিসে নিয়ে যান।
Note: অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর প্রসেস কমপ্লিট করার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র অথবা স্থানীয় পাসপোর্ট কার্যালয়ে যেতেই হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
