Home খবর 99900 টাকা দামের iPhone 17 মাত্র 79999 টাকার বিনিময়ে! জেনে নিন ডিটেইলস

99900 টাকা দামের iPhone 17 মাত্র 79999 টাকার বিনিময়ে! জেনে নিন ডিটেইলস

কিছু দিন আগেই Apple তাদের গত বছর লঞ্চ হ‌ওয়া iPhone 17 ফোনের দামে প্রাইস হাইক জারি করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম 20 হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির দাম 99,990 টাকায় পৌঁছে গেছে। তবে এবার উৎসবের মরশুমে এই ফোনটি অনেকটাই কম দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। অফারে iPhone 17 ফোনটি 79,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটির অফার ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iPhone 17 ফোনের অফার

আসন্ন সেলে 99,900 টাকা দামের iPhone 17 মাত্র 79,999 টাকার বিনিময়ে কেনা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টে আয়োজিত Big Billion Days সেলে এই বেনিফিট পাওয়া যাবে। জানিয়ে রাখি iPhone 17 ফোনের বর্তমান দাম 99,900 টাকা এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও ফোনটি এই দামেই সেল করা হচ্ছে।

তবে ফ্লিপকার্টে iPhone 17 ফোনের সেলিং প্রাইস 84,999 টাকা রাখা হয়েছে। অর্থাৎ শপিং সাইটের পক্ষ থেকে ফোনটিতে 14,900 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট ছাড়াও ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে 2,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে iPhone 17 ফোনের এফেক্টিভ সেলিং প্রাইস পড়বে 82,999 টাকা।

নতুন iPhone 17 কেনার সময় ইউজাররা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের এক্সচেঞ্জ ভ্যালু ছাড়াও 3000 টাকা এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস পাবেন। এই অতিরিক্ত 3 হাজার টাকা ছাড় সহ iPhone 17 ফোনটির নেট এফেক্টিভ প্রাইস 79,999 টাকায় গিয়ে ঠেকবে। এভাবে ফোনটির বর্তমান MRP 99,900 টাকার তুলনায় নিশ্চিত 19,901 টাকা সাশ্রয় করা যাবে।

সস্তায় iPhone 17 ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

iPhone 17 ফোনের স্পেসিফিকেশন

অ্যাপেল আইফোন ক্যামেরার জন্য ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। ফটোগ্রাফির জন্য iPhone 17 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে Sensor-shift OIS টেকনোলজি, f/1.6 অ্যাপার্চার এবং 26mm ফোকাল লেন্থ সহ 48MP ফিউশন ক্যামেরা যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চার এবং 52mm ফোকাল লেন্থ সহ 12MP 2x টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য সেন্টার স্টেজ 18MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

iPhone 17 ফোনে শক্তিশালী Apple A19 চিপসেট যোগ করা হয়েছে। 2nm আর্কিটেকচারে তৈরি এই মোবাইল প্রসেসরে 16-core Neural Engine রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপের দৌলতে ফোনটিতে পাওয়ার এফিসিয়েন্ট AI ইন্টারফেস পাওয়া যাবে। এক‌ই সঙ্গে এটির পারফরমেন্স ইমপ্রুভ হবে এবং মেমরি ব্যান্ড‌উইথ বাড়বে। এই ফোনটি লেটেস্ট iOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Apple iPhone 17 ফোনে 2556 x 1179 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্রুটোন ProMotion ডিসপ্লে 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। রাতের অন্ধকারে এই ফোনের ডিসপ্লে নূন্যতম 1nits ব্রাইটনেস পর্যন্ত আউটপুট দিতে পারে। আবার আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে এতে 3000nits ব্রাইটনেস পাওয়া যায়। এই ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।