Home কৌশল Airtel ইউজারদের জন্য প্রয়োজনীয় তথ্য, মূহুর্তে‌র মধ্যে চেক করতে পারবেন ডেটা ব‍্যালেন্স, ভ‍্যালিডিটি এবং টকটাইম

Airtel ইউজারদের জন্য প্রয়োজনীয় তথ্য, মূহুর্তে‌র মধ্যে চেক করতে পারবেন ডেটা ব‍্যালেন্স, ভ‍্যালিডিটি এবং টকটাইম

আগে আপনার ফোনের ব‍্যালেন্স দেখানো‌র জন্য কোম্পানির পক্ষ থেকে রিমাইন্ডার দেওয়া হতো, কিন্তু এখন ব‍্যালেন্স চেক করা একটি ম‍্যানুয়াল প্রক্রিয়া হয়ে দাড়িয়েছে।নিজের এয়ারটেল নাম্বারে কিভাবে ব‍্যালেন্স চেক করবেন সেই চিন্তার সমাধান করতে আমরা আজকে এই আর্টিকেলের সাহায্যে আপনাকে সাহায্য করতে চলেছি। টেল্কো প্রিপেইড এবং পোস্টপেইড দুটি কানেকশনে এয়ারটেল ব‍্যালেন্স চেক করার বহু পদ্ধতি আছে। আপনার জন্য এই প্রক্রিয়া‌টিকে সহজ করার জন্য আমরা এয়ারটেল ডেটা ব‍্যালেন্স চেক করার কিছু সিম্পেল স্টেপ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। Airtel এর অবশিষ্ট ব‍্যালেন্স, ডেটা এবং এস‌এম‌এস চেক করার কিছু সহজ পদ্ধতি জানাতে চলেছি। এই সমস্ত পদ্ধতি গুলির জন্য কোম্পানি ভিন্ন ভিন্ন USSD কোড অফার করে। এইটুকু‌ই না এই কাজটি আপনারা Airtel এর অফিসিয়াল অ্যাপের মাধ্যমে‌ও করতে পারবেন। আপনি‌ও যদি Airtel ইউজার হয়ে থাকেন তাহলে এই তথ‍্যটি আপনার জন্যে‌ও প্রয়োজনীয়।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারি সহ লঞ্চ হল Vivo এর সস্তা ফোন, জেনে নিন এই ফোনটি‌র স্পেসিফিকেশন

Airtel ব‍্যালেন্স কিভাবে চেক করবেন?

এয়ারটেল প্রিপেইড এবং পোস্টপেইড ব‍্যালেন্সের মেইন ব‍্যালেন্স, ডেলি ডেটা, এস‌এম‌এস এবং আর‌ও প্রয়োজনীয় তথ্য অ্যাপ এবং ইউএস‌এসডি কোডের মাধ্যমে জানা যাবে। এছাড়া এয়ারটেল ব‍্যালেন্স, ভ‍্যালিডিটি এবং অন‍্যান‍্য প্রয়োজনীয় তথ্য জানার জন্য কাস্টমার কেয়ারের সাথেও কথা বলা যাবে।

আরও পড়ুন: একেই বলে Samsung এর ক্ষমতা! 10 বছর পুরোনো Galaxy S III 3G ফোনে চলছে Android 12

এয়ারটেল সেল্ফকেয়ার সার্ভিসের ব‍্যবহার করেও এয়ারটেল ব‍্যালেন্স চেক করতে পারবেন

যদি আপনি শুধুমাত্র নিজের এয়ারটেল ব‍্যালেন্স চেক করার জন্য কোন অ্যাপ ডাউনলোড করতে না চান, তাহলে আপনি নিজের ব‍্যালেন্স চেক করার জন্য এয়ারটেল সেল্ফকেয়ার ওয়েব পরিষেবার‌ও ব‍্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: Jio ইউজারদের প্রতি Mukesh Ambani এর কৃপা, এই তারিখ পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে 29 দিনের একস্ট্রা ভ‍্যালিডিটিসহ ডেটা

ইউএস‌এসডি কোডের ব‍্যবহার করেও এয়ারটেল প্রিপেইড ডেটা ব‍্যালেন্স চেক করতে পারবেন

ভিন্ন ভিন্ন এয়ারটেল ব‍্যালেন্স চেক করার জন্য বহু USSD কোড আছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে POCO M4 , জেনে নিন এর স্পেসিফিকেশন এবং বিশেষ চমক!

এয়ারটেল পোস্টপেইডে ডেটা ব‍্যালেন্স কিভাবে চেক করবেন

এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপ ছাড়া গ্রাহকরা এয়ারটেল পোস্টপেইডেড ডেটা চেক করার জন্য *121# ডায়াল করতে পারেন। কাস্টমার কেয়ারের মাধ্যমে‌ও এয়ারটেলের ডেটা, ব‍্যালেন্স এবং ভ‍্যালিডিটি চেক করা যাবে। এয়ারটেলের টোল-ফ্রি কাস্টমার কেয়ার নাম্বারে‌র মাধ্যমে এয়ারটেলের দৈনিক ডেটা ব‍্যালেন্স, টকটাইম এবং আর‌ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এর জন্য আপনাকে এয়ারটেলের কাস্টমার কেয়ার সাপোর্ট 121 এ কল করতে হবে। এয়ারটেল নাম্বার সম্পর্কিত কোন অভিযোগ করার জন্য 198 ডায়াল করুন। DND সার্ভিস চালু করার জন্য 1909 ডায়াল করুন। এয়ারটেল রিচার্জে‌র জন্য 123 ডায়াল করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন