যেকোনো গাড়ির নাম্বার প্লেট থেকে সেই গাড়ির রেজিস্ট্রেশন, মালিক সহ অন্যান্য তথ্যও জানা যায়। প্রত্যেক যানবাহনের নাম্বার প্লেটই তার আসল পরিচয়। নাম্বার প্লেটের মাধ্যমে গাড়ির মালিকের সম্পর্কে জানা যায়। আপনিও যেকোনো গাড়ির নাম্বার প্লেটের মাধ্যমে সেটির এবং তার মালিকের সম্পর্কে জানতে পারবেন। এই আর্টিকেলে গাড়ির নাম্বার প্লেট থেকে তথ্য জানার সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। আরও পড়ুন: Telegram এ প্রতারণার শিকার পুণের এক ব্যক্তি, খোয়ালেন 8.56 লাখ টাকা! জেনে নিন ডিটেইলস
পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে তথ্য পাওয়া যাবে
নাম্বার প্লেট থেকে গাড়ির সম্পর্কে অনলাইন দুটি পদ্ধতিতে তথ্য পাওয়া যায়। এটির জন্য পরিবহন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং পরিবহন অ্যাপের ব্যবহার করতে হবে।
পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে গাড়ির সম্পর্কে জানার পদ্ধতি
স্টেপ 1 : সর্বপ্রথম ব্রাউজারে পরিবহন ওয়েবসাইট vahan.parivahan.gov.in ওপেন করতে হবে।
স্টেপ 2 : ওয়েবসাইটের মেনুতে ‘Information Details’ ট্যাপ করে ‘Know Your Vehicle Details’-এ ক্লিক করতে হবে।
স্টেপ 3 : এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি দিয়ে একাউন্ট ক্রিয়েট করতে হবে।
স্টেপ 4 : মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এটিকে সাবমিট করে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে হবে।
স্টেপ 5 : পাসওয়ার্ড তৈরি করার পরে পরিবহন ওয়েবসাইটে লগইন করতে হবে।
স্টেপ 6 : এখন আপনি যে গাড়ির ডিটেইলস জানতে চান সেটির নাম্বার এই সাইটে লিখতে হবে। এর পরে ক্যাপচা কোড লেখার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পেজে গাড়িটির সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।
পরিবহন অ্যাপের মাধ্যমে চেক করুন গাড়ির ডিটেইলস
স্টেপ 1 : আপনাকে ফোনে অ্যাপ স্টোর থেকে এম পরিবহন অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
স্টেপ 2 : পরিবহন পোর্টালে আপনি একাউন্ট তৈরি করে না থাকলে আপনাকে একাউন্ট ক্রিয়েট করতে হবে।
স্টেপ 3 : একাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে নিজের মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি দিতে হবে। এরপর ওটিপি দেওয়ার পর আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
স্টেপ 4 : পাসওয়ার্ড দেওয়ার পর পরিবহন অ্যাপে লগইন করে যে গাড়ির ডিটেইলস সার্চ করতে চান সেটির নাম্বার দিয়ে সার্চ করুন।
স্টেপ 5 : এরপর ক্যাপচা কোড লেখার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আপনি গাড়িটির মালিকের নাম সহ অন্যান্য তথ্য জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমেও জানা যাবে গাড়ি সম্পর্কিত তথ্য
স্টেপ 1 : যেকোনো বেহিকেলের রেজিস্ট্রেশন ডিটেইলস এসএমএসের মাধ্যমে জানার জন্য 7738299899 নাম্বারে এসএমএস করতে হবে। ডিটেইলস জানার জন্য এসএমএস ফরম্যাটটি নীচে দেওয়া হয়েছে।
স্টেপ 2 : VAHAN <স্পেস> গাড়ির নাম্বার
স্টেপ 3 : এই ম্যাসেজটি 7738299899 নাম্বারে পাঠাতে হবে। ম্যাসেজ পাঠানোর কিছু সময় পরে একটি ম্যাসেজের মাধ্যমে গাড়িটির সম্পূর্ণ ডিটেইলস আপনি জানতে পারবেন।
নাম্বার প্লেটের মাধ্যমে গাড়ির কোন-কোন ডিটেইলস জানা যাবে?
- রেজিস্ট্রেশনের তারিখ
- গাড়ির মালিকের নাম
- বেহিকেল ক্লাস
- ফিউল টাইপ
- মডেল এবং ম্যানুফ্যাকচারিং ডিটেইলস
- ফিটনেস ডিউরেশন
- পিইউসি ডিটেইলস
- মোটর বেহিকেলের ট্যাক্স ভ্যালিডিটি
- ইন্সুরেন্স ডিটেইলস
- ইমিশন স্ট্যান্ডার্ড
- রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্ট্যাটাস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









