Xiaomi ভারতের সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন নির্মাতা কোম্পানি এবং কোনো কোম্পানি সর্বশ্রেষ্ঠ হয়ে গেলে, সেই কোম্পানি ব্র্যান্ড হয়ে যায়। এমতাবস্থায় অনেকেই সেই ফোনের কপি করার সাথে, সেই নামেই ফোন তৈরি করে ফেলে। মজার বিষয় হলো, এই ফোন গুলি দেখে অথবা ব্যবহার করার পরেও ভিন্ন মনে হবে না। পাঠকরাও দেখেছেন হয়তো বহু সময়ই ফেসবুক অথবা গুগলে খুবই কম দামে সেলের জন্য উপলব্ধ ফোনের নোটিফিকেশন দেখা যায়। প্রাইস দেখে হয়তো আপনারাও না ভেবেই ফোনটি কিনে নেন, কিন্তু জানেন না যে ফোনটি আসল কিনা। অফলাইন স্টোরের পরিস্থিতিও একইরকম। বহু অফলাইন স্টোরেও নকল ফোন পাওয়া যায়। এমতাবস্থায় আপনি যদি ফোন কেনেন আর আপনার সন্দেহ হয়, যে সেটি আসল না নকল, তাহলে সেক্ষেত্রে খুব সহজেই চেক করতে পারবেন। বিশেষত Xiaomi নিজের এই সুবিধাটি প্রদান করেছে। আপনার কাছেও যদি Xiaomi ফোন থাকে তাহলে আপনিও চেক করচে পারবেন, যে সেটি আসল না নকল।
কিভাবে শনাক্তকরণ করা যাবে নকল ফোনের
অনলাইনে শাওমি ফোনটি কিনে থাকলে পরেও চেক করতে পারবেন ফোনটি আসল না নকল। এখন অফলাইন স্টোরেও শাওমির প্রোডাক্ট উপলব্ধ হয়ে গেছে। এমতাবস্থায় আপনি যদি রিটেইল স্টোর থেকে কোম্পানির ফোন কেনেন, তাহলে সেই সময়েও ফোনটিকে চেক করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতেই চেক করতে পারবেন ফোনটি আসল না নকল। জেনে নিন পদ্ধতি
1. সর্বপ্রথম শাওমির সাইটে গিয়ে ভেরিফাই অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে এই লিঙ্কে যেতে পারবেন।
2. এখানে দুটি অপশন পাওয়া যাবে। প্রথমটি হলো শাওমি প্রোডাক্ট অথেন্টিকেশন এবং দ্বিতীয় ভেরিফাই মাই মোবাইল। মোবাইলের জন্য ভেরিফাই মাই মোবাইল অপশনটি সিলেক্ট করতে হবে।
3. এই অপশনে ক্লিক করলে নীচে কিছু অপশন পাওয়া যাবে। প্রথমে নিজের ফোনের আইএমইআই নাম্বার দিতে হবে। তারপরে সিরিয়ার নাম্বার দিতে হবে।
4. পেজে একটি সিকিউরিটি কোড পাওয়া যাবে, সেটি দিয়ে ভেরিফাই করলেই জানা যাবে, যে ফোন আসল না নকল।
ফোনটি আসল হলে আপনার ফোনের মডেল নাম্বারের তথ্য দেখা যাবে, আবার ফোনটি নকল হলে ভুল দেখা যাবে। এই পদ্ধতিতে নিজের ফোনটিকে চেক করা যাবে। ফোনের আইএমইআই নাম্বার এবং সিরিয়ার নাম্বার ফোনের পিছনের বক্সে লেখা থাকবে। এটি প্রত্যেক ফোনেই থাকে।
মোবাইল অ্যাক্সেসারিজ চেক করার জন্য
শাওমির পাওয়ার ব্যাঙ্ক, ইয়ারফোন অথবা অন্যান্য ডিভাইস কিনে থাকলে সেগুলিও চেক করা যাবে। এর জন্য সর্বপ্রথমে এখানে ক্লিক করতে হবে।
1. এখন যে শাওমির পেজটি ওপেন হয়েছে, এখানে নীচে শাওমি প্রোডাক্ট অথেন্টিকেশন এবং ভেরিফাই মাই মোবাইলের অপশন পাওয়া যাবে। শাওমি প্রোডাক্ট অথেন্টিকেশন সিলেক্ট করতে হবে।
2. এখানে নীচে 20 সংখ্যার সিকিউরিটি কোড দিতে হবে। এই সিকিউরিটি কোডটি প্রোডাক্টের বাক্সের পিছনে লেখা থাকবে।
3. কোডটি দেওয়ার পরে নীচে চার সংখ্যার পেজ সিকিউ কোড থাকবে, সেটি দিয়ে ভেরিফাই করলে আপনার প্রোডাক্টের মডেল নাম্বার সহ অন্যান্য তথ্য জানা যাবে।
এই পদ্ধতিতে নিজের শাওমি ডিভাইসের সত্যতা চেক করা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













