আপনি নতুন সিম কার্ড কিনে থাকেন তাহলে সবসময় নতুন মোবাইল নাম্বার মনে রাখা সম্ভব হয়ে ওঠে না। আজকাল মানুষ একাধিক সিম কার্ড ব্যবহার করে, তাই 10 ডিজিটের মোবাইল নাম্বার এত তাড়াতাড়ি মনে রাখা সহজ নয়। কিন্তু আপনার চিন্তা করার দরকার নেই। আপনি এই সহজ পদ্ধতি গুলোর সাহায্যে সহজেই আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোনে ইনস্টল করা সিম কার্ড নাম্বার খুঁজে পাবেন।
Android ফোনে কীভাবে খুঁজে বের করবেন মোবাইল নাম্বার
আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নাম্বারটি না জানেন তাহলে আপনি নীচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করতে পারেন:
প্রথম উপায়
স্টেপ 1: প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ‘Setting‘-এ যান।
স্টেপ 2: সেটিংসে ‘About Device‘ বা ‘About Phone‘-এ যান।
স্টেপ 3: এখানে আপনাকে ‘Status’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ 4: তারপর আপনাকে ‘সিম কার্ড স্ট্যাটাস’-এ যেতে হবে।
স্টেপ 5: এখানে আপনি ‘ফোন নাম্বার’-এ আপনার ফোন নাম্বারের ডিটেইলস দেখতে পাবেন। এইভাবে আপনি জানতে পারবেন আপনার মোবাইল নাম্বার কি।
দ্বিতীয় উপায়
স্টেপ 1: আপনার অ্যান্ড্রয়েড ফোনের ‘Settings‘-এ যান।
স্টেপ 2: তারপর আপনাকে ‘মোবাইল নেটওয়ার্ক’-এ যেতে হবে। অনেক ডিভাইসে এই অপশনটি কানেকশন নামেও থাকে।
স্টেপ 3: যদি আপনার মোবাইলে ডুয়াল সিম থাকে, তবে উভয় সিম নাম্বারের ডিটেইলস উপরের দিকে দেখা যাবে৷
iPhone এ কীভাবে খুঁজে পাবেন মোবাইল নাম্বার
আপনি যদি আইফোন ব্যবহার করে থাকেন, তাহলে আপনি সহজেই আপনার মোবাইল নাম্বার এখানেও ট্রেস করতে পারবেন। এর জন্য আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে।
প্রথম উপায়
স্টেপ 1: প্রথমে আপনার আইফোনে ‘Phone App’ খুলুন।
স্টেপ 2: এখানে আপনাকে ‘Contacts‘-এ ট্যাপ করতে হবে। লিস্টে আপনার নাম্বারটি উপরে দেখা যাবে।
দ্বিতীয় উপায়
স্টেপ 1: আপনার আইফোনের ‘Settings App‘ এ যান
স্টেপ 2: তারপর আপনাকে ‘phone’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ 3: তারপর আপনি ‘My Number‘ এ আপনার ফোন নাম্বার দেখতে পাবেন।
WhatsApp এর মাধ্যমে আপনার মোবাইল নাম্বার চেক করুন
সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে একটি হল WhatsApp। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি মোবাইল নাম্বারের উপর ভিত্তি করে তৈরি হয়।
আপনি নীচের স্টেপগুলি অনুসরণ করে WhatsApp এ আপনার মোবাইল নাম্বার খুঁজে পেতে পারেন:
স্টেপ 1: আপনার মোবাইল নাম্বার যদি WhatsApp রেজিস্ট্রার থাকে, তাহলে WhatsApp খুলুন।
স্টেপ 2: তারপর আপনাকে হোয়াটসঅ্যাপের Settings মেনুতে যেতে হবে।
স্টেপ 3: তারপর আপনাকে প্রোফাইল বিভাগে ট্যাপ করতে হবে। এখানে আপনার নাম এবং মোবাইল নম্বর এর ডিটেইলস দেখা যাবে।
