Jio তে নম্বর পোর্ট করতে চান? জেনে নিন সম্পূর্ণ প্রসেস

আগে মোবাইল নম্বর পোর্ট (MNP) করতে অনেক ঝামেলা হতো। তবে এখন ঘরে বসেও এই কাজটি করা যায়। সম্প্রতি TRAI দ্বারা জারি করা নতুন নির্দেশের পরে, আপনার ফোনে ব্যালেন্স না থাকলেও আপনি এখন আপনার ফোন থেকে মোবাইল নম্বর পোর্ট করার জন্য মেসেজ পাঠাতে পারবেন, যার জন্য আগে ফোনে একটি SMS প্যাক বা ব্যালেন্স থাকা বাধ্যতামূলক ছিল। আপনি যদি আপনার নম্বরটি রিলায়েন্স জিওতে পোর্ট করার কথা ভাবেন , তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আপনাদের জানাবো Jio তে নম্বর পোর্ট করার সহজ উপায়।

Jio Number Port

আপনাদের জানিয়ে রাখি যে নম্বর পোর্ট করার পদ্ধতিতে গ্রাহকরা সহজেই তাদের নম্বর পোর্ট করে Jio-এর পরিষেবা পেতে পারেন। এখন নতুন পদ্ধতিতে ডিজিটাল মোডের মাধ্যমে KYC আপডেট করা যাবে। এর জন্য কোনো ফিজিক্যাল ডকুমেন্টের প্রয়োজন নেই। আসুন জেনে নিই যে কোন কোম্পানির নম্বর Jio-তে পোর্ট করার উপায়।

1. SMS এর মাধ্যমে নম্বর পোর্ট করতে পারবেন

  • পোর্ট করার জন্য, প্রথমে আপনাকে আপনার ফোন থেকে 1900 নম্বরে একটি SMS পাঠাতে হবে।
  • এই মেসেজে, PORT-এর পরে একটি স্পেস দিয়ে আপনাকে আপনার ফোন নম্বর লিখতে হবে।
  • SMS পাঠানোর কিছুক্ষণ পরেই আপনার ফোনে একটি Unique পোর্টিং কোড পাঠানো হবে।
  • এই কোডটি নিয়ে আপনাকে আপনার নিকটস্থ Jio স্টোরে যেতে হবে।
  • স্টোরে আপনার আধার কার্ড এবং Unique কোড জিজ্ঞাসা করা হবে, তারপরে দোকান অপারেটর আপনাকে একটি নতুন সিম কার্ড দেবে।
  • পোর্ট ফি দেওয়ার কয়েক দিনের মধ্যে আপনার নম্বর Jio-তে পোর্ট করা হবে।

2. অনলাইনে এভাবে করুন নম্বর পোর্ট

  • SMS ছাড়াও, আপনি কোম্পানির ওয়েবসাইটে (jio.com) গিয়েও নম্বর পোর্ট করতে পারেন।
  • প্রথমে আপনাকে https://www.jio.com/en-in/jio-postpaid-home-delivery-book-appointment.html ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে আপনাকে আপনার ফোন নম্বর লিখতে হবে এবং জেনারেট OTP বাটনে ট্যাপ করতে হবে। এরপর মোবাইল নম্বরে টেক্স ফর্মে OTP যাবে।
  • ফোনে প্রাপ্ত OTP লিখতে হবে।
  • এর পরে একটি নতুন স্ক্রিনে আপনাকে আপনার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হবে। এখানে আপনাকে আপনার বাড়ির ঠিকানা, পিন নম্বর, ফ্ল্যাট/বাড়ির নম্বর এবং ল্যান্ডমার্কের মতো তথ্যগুলো জানাতে হবে।
  • এরপর কনফার্মে ক্লিক করুন এবং সিম ডেলিভারির রিকোয়েস্ট এর জন্য সাবমিট বাটনে ট্যাপ করতে হবে।
  • এই পুরো প্রসেসটি হয়ে গেলে আপনার ফোনে আরেকটি OTP পাঠানো হবে, যেটা Jio এক্সিকিউটিভ আসলে তার কাছে শেয়ার করতে হবে।
  • এই পুরো প্রসেসটির পরে, একবার আপনাকে মেসেজ করে একটি unique কোড জেনারেট করতে হবে যেটা আপনাদের উপরে উল্লেখ করেছি।

তবে জানিয়ে রাখি যদি আপনি postpaid গ্রাহক হন তাহলে আপনার বর্তমান অপারেটর এর সমস্ত বিল পরিশোধ করে দিতে হবে। আর যদি আপনি Prepaid থেকে শিফট করেন তাহলে আপনার বর্তমান ব্যালেন্স কিন্তু Jio তে শিফট হবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here