8GB RAM ও 5000mAh ব‍্যাটারীসহ লঞ্চ হল বাজেট স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত বুধবার Huawei বাজেট ক‍্যাটাগরিতে তাদের নতুন স্মার্টফোন Huawei Enjoy 20 SE পেশ করেছে। হুয়াইয়ের এই ফোনটি Magic Night Black, Qijing Forest ও Dawn Gold কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানির বাজেট সেগমেন্টে হুয়াই এনজয় 20 এস‌ই ফোনটির সঙ্গে সঙ্গে 5জি সেগমেন্টে Huawei Nova 8 ও Huawei Nova 8 Pro ফোনগুলিও পেশ করা হয়েছে। এই পোস্টে আমরা Huawei Enjoy 20 SE ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলব।

দুর্দান্ত ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Huawei Enjoy 20 SE ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.4 আ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ 6x জুম ও অটোফোকাস ফিচরের সঙ্গে পেশ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Huawei Enjoy 20 SE তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

Huawei Enjoy 20 SE

কোম্পানির পক্ষ থেকে Huawei Enjoy 20 SE তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে Kirin 710A চিপসেটে রান করে। এই ফোনে 4 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জাবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং উল্লেখ্য এই মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

Huawei Enjoy 20 SE ফোনটির অন‍্যতম উল্লেখযোগ্য ফিচার হল এই ফোনের ব‍্যাটারী সেগমেন্ট। এই ফোনে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এতে ওয়াইফাই 802.11 b/g/n, ব্লুটুথ 5.1, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও GPS দেওয়া হয়েছে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ডিজিটাল কম্পাস, গ্ৰ‍্যাভিটি সেন্সর ও প্রক্সিমিটি সেন্সর ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় সেন্সর আছে। 

Huawei Enjoy 20 

কোম্পানির Huawei Enjoy 20 ফোনটি ওয়াটারড্রপ নচযুক্ত 6.6 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে 5জি কানেক্টিভিটিযুক্ত মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 চিপসেটে রান করে। ফোটোগ্রাফির জন্য Huawei Enjoy 20 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে।

এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে এই ফোনে সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here