Home খবর 200MP ক্যামেরা এবং ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Huawei Mate 90 Pro Max স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

200MP ক্যামেরা এবং ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Huawei Mate 90 Pro Max স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

Huawei এর আপকামিং Mate 90 সিরিজের সম্পর্কে ক্রমাগত তথ্য প্রকাশ্যে এসে চলেছে। এবার কোম্পানির প্রিমিয়াম Huawei Mate 90 Pro Max ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিক হয়েছে। টিপস্টারের বক্তব অনুযায়ী ফোনটি কোম্পানির নতুন Kirin 9050 Pro প্রসেসর, নেক্সট জেনারেশন ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। Huawei এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate 90 Pro Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

অক্টোবর মাসে হতে পারে Mate 90 সিরিজের লঞ্চ

রিপোর্ট অনুযায়ী Huawei Mate 90 সিরিজটি আগামী অক্টোবর মাসে পেশ করা হতে পারে। এই সিরিজের Mate 90 Pro Max ফোনটি কোম্পানির হাই-এন্ড মদেল হতে পারে। এখনও পর্যন্ত ফোনের লঞ্চ এবং সিরিজের অন্যান্য মডেলের ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

লিক হল Huawei Mate 90 Pro Max ফোনের স্পেসিফিকেশন

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo এর মাধ্যমে টিপস্টার Smart Pikachu আপকামিং Huawei Mate 90 Pro Max ফোনের প্রসেসর সম্পর্কে তথ্য সেয়ার করেছেন। তিনি জানিয়েছেন ফোনটিতে Kirin 9050 Pro প্রসেসর দেওয়া হতে পারে।

সবচেয়ে বড় কথা সম্প্রতি ট্রাই ফোল্ডেবল Huawei Mate XT 2 Ultimate Design ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে Mate 90 Pro Max ফোনটি Huawei এর প্রিমিয়াম পারফরমেন্স সেগমেন্টে স্থান দখল করবে।

লিক অনুযায়ী Huawei Mate 90 Pro Max ফোনটিতে নেক্সট জেনারেশন ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডুয়েল লেয়ার OLED টেকনোলজির দৌলতে ভালো ব্রাইটনেস, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। টিপস্টার জানিয়েছেন ফোনের সঙ্গে অপশনাল প্রাইভেসি স্ক্রিন বিকল্প দেওয়া হতে পারে। তবে এটি কি ধরনের ডিসপ্লে হবে এবং এটি বিল্ট ইন ফিচার বা আলাদা অ্যাক্সেসরিস হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা জায়নি।

ফটোগ্রাফির দিক দিয়ে Mate 90 Pro Max ফোনটিতে বড় আপগ্রেড পাওয়া যাবে। লিক অনুযায়ী ফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। একিসঙ্গে আপগ্রেডেড আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনে Huawei এর নতুন জেনারেশন Red Maple ইমেজিং সিস্টেম যোগ করা হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে ক্যামেরা প্রসেসিং এবং ইমেজ কোয়ালিটি আরও সুন্দর করে তোলার জন্য এই সিস্টেম ব্যাবহার করা হতে পারে। তবে এই সিস্টেমের ফিচার এবং ক্ষমতা সম্পর্কে এখনও বেশি কিছু জানা জায়নি।

আগেই টিপস্টার Huawei Mate 90 Pro Max ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে জানিয়েছিল। তাঁর বক্তব অনুযায়ী ফোনটিতে Mate 80 Pro Max ফোনের মতো ডুয়েল টেলিফটো ক্যামেরা সেটআপ থাকতে পারে, তবে এতে 10x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে। এছারা আপকামিং Huawei ফ্ল্যাগশিপ ফোনটিতে প্রায় 1-ইঞ্চির প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সাইজ, ক্যামেরা কনফ্রিগ্রেশন এবং জুম সম্পর্কে জানানো হয়নি।

ব্র্যান্ডের আপকামিং Huawei Mate 90 Pro Max ফোনের লঞ্চ এবং অন্যান্য স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তাই উপরোক্ত সমস্ত তথ্য আপাতত শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ।