Home খবর 1 অক্টোবর লঞ্চ হতে চলেছে Huawei Mate 90 সিরিজ, দেখে নিন ডিজাইন এবং সম্ভাব্য ফিচার

1 অক্টোবর লঞ্চ হতে চলেছে Huawei Mate 90 সিরিজ, দেখে নিন ডিজাইন এবং সম্ভাব্য ফিচার

Huawei তাদের নতুন Mate 90 সিরিজ চীনের বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানির টিজার পোস্টারের মাধ্যমে 1 অক্টোবর আপকামিং সিরিজ পেশ করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে লঞ্চের আগেই Huawei Mate 90 সিরিজের আলাদা-আলাদা ছবি এবং রেন্ডার ইন্টারনেটে লিক হয়েছে। এই সিরিজের অধীনে Huawei Mate 90, Mate 90 Pro, Mate 90 Pro Max এবং Mate 90 RS Ultimate Design ফোনগুলি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate 90 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

Huawei Mate 90 সিরিজ

লিক হওয়া রেন্ডার অনুযায়ী Huawei Mate 90 সিরিজের চারটি ফোনে তিনটি পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এই কাটআউটে সেলফি ক্যামেরা ও 3D ফেস রেকগনেশনের জন্য সেন্সর থাকতে পারে।

ফোনটিতে OLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই মডেলের চারদিকে অত্যন্ত পাতলা বেজল এবং রাউন্ডেড কর্নার দেখা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 6.9 ইঞ্চির ফ্ল্যাট OLED প্যানেল দেওয়া হতে পারে। ফোনটির সাইড ফ্রেম আগের Mate মডেলের তুলনায় বেশি ফ্ল্যাট দেখাচ্ছে।

Huawei তাদের Mate 60 সিরিজের মধ্য দিয়ে তিনটি পাঞ্চ হোল ডিজাইনের সূচনা করেছিল। এর পর Mate 80 সিরিজের সবকটি মডেলে এই ফিচার দেখা গিয়েছিল। এবার Mate 90 সিরিজের ক্ষেত্রেও এই ডিজাইন বজায় রাখা হতে পারে।

Huawei Mate 90 এবং Mate 90 Pro ফোনের ডিজাইন

লিক হওয়া ছবিতে Mate 90 এবং Mate 90 Pro ফোনদুটি গ্ৰীন, পিঙ্ক, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে দেখা গেছে। ফোনগুলির ব্যাক প্যানেলে টু-টোন ডিজাইন দেওয়া হতে পারে। অন্য একটি লাইভ ইমেজের মাধ্যমে Mate 90 ফোনটির গ্ৰীন এবং হোয়াইট কালার অপশন প্রকাশ্যে এসেছে।

Mate 90 Pro Max স্মার্টফোনের রেয়ার প্যানেলে বড় সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে। এর মাঝখানে Huawei এর XMAGE ব্র্যান্ডিং দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। এতে ওপরের দিকে বিড্জড টেক্সচার এবং নিচের অংশে স্মুথ ফিনিশ দেখা গেছে। গ্ৰীন মডেলের ক্যামেরা মডিউলের চারদিকে ব্রাইট রিং এবং নিচে হালকা শেড থাকবে। তবে হোয়াইট মডেলটি সিলভার গ্ৰে টোন এবং ব্ল্যাক মডেল ডার্ক ফিনিশ সহ দেখা গেছে।

Huawei Mate 90 RS ডিজাইন

Mate 90 RS Ultimate Design ফোনের ডিজাইন অন্যান্য মডেলের চেয়ে আলাদা হবে বলে জানা গেছে। এতে সার্কুলার ক্যামেরা মডিউলের পরিবর্তে অক্টাগোনাল ক্যামেরা হাউসিং থাকবে। ক্যামেরা মডিউল থেকে নিচের অংশ পর্যন্ত ব্যাক প্যানেলে মাঝ বরাবর একটি উঁচু স্ট্রিপ দেখা গেছে। এই স্ট্রিপের মধ্যেই Ultimate Design ব্র্যান্ডিং রয়েছে। একদম নিচের দিকে Huawei লোগো দেওয়া হয়েছে। Mate 90 RS ফোনটি ব্ল্যাক, রেড এবং হোয়াইট কালার অপশনে দেখানো হয়েছে। এর মধ্যে রেড কালার মডেলে ক্রিম কালারের নিচের অংশ এবং হোয়াইট মডেলে সিলভার টোনের সেকশন দেখা গেছে।

সবচেয়ে বড় কথা এই ফোনের ক্যামেরা মডিউলের ঠিক নিচে কিছুটা ছোট হোল দেখা গেছে। এটি কিসের জন্য ব্যাবহার করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এটি কুলিং সিস্টেমের ভেন্ট হতে পারে, তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছুই প্রকাশ্যে আসেনি।

Huawei Mate 90 সিরিজে Kiri চিপসেট দেওয়া হতে পারে। স্ট্যান্ডার্ড মডেলে Kirin 9030, Mate 90 Pro ফোনটতে Kirin 9035 এবং Mate 90 Pro Max ও RS Ultimate Design মডেলে Kirin 9050 Pro প্রসেসর দেওয়া হতে পারে।

যেসব ইউজাররা চীনে রয়েছেন এবং শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি সুন্দর ডিজাইন ও ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Huawei Mate 90 সিরিজ ভালো বিকল্প হয়ে উঠতে পারে। 1 অক্টোবর লঞ্চের দিন আমরা ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।