ভারতের ট্যাবলেট সেগমেন্টে Huawei প্রায় পাঁচ বছর পর ফিরতে চলেছে। এই সেগমেন্টে MatePad 11.5 এবং MatePad SE 11 ট্যাবলেট দুটি পেশ করা হবে। Flipkart এর মাধ্যমে এই ফোনের টিজার প্রকাশ্যে এসেছে। এই টিজারের মাধ্যমে ফোনের ফিচার এবং দাম সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক MatePad 11.5 এবং MatePad SE 11 ট্যাবলেটের ডিটেইলস সম্পর্কে।
আপকামিং Huawei MatePad 11.5 ট্যাবলেটটি কোম্পানির প্রিমিয়াম মডেল হয়ে উঠতে পারে। এই ট্যাবটির দাম 33,999 টাকা রাখা হবে। এই ট্যাবলেটটিতে 11.5 ইঞ্চির 2.5K PaperMatte ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়, যাতে কাগজের মতো ফিল পাওয়া যাবে এবং চোখের কম ক্ষতি হবে। যারা দীর্ঘক্ষণ পর্যন্ত পড়াশোনা এবং নোট তৈরি করেন, তাদের জন্য এই ট্যাবলেটটি ভালো অপশন হতে পারে।

এই ট্যাবলেটে ডিট্যাচেবল কীবোর্ড এবং স্টাইলাস দেওয়া হয়েছে, এর ফলে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট নয়, বরং প্রোডাক্টিভিটির জন্যও এটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে। পাওয়ারের জন্য ফোনটিতে 10,100mAh বড় ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 40W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে প্রায় 14 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। এই ফোনটি 6.1mm পাতলা মেটাল বডির সহ লঞ্চ করা হবে, ফলে এটি প্রিমিয়াম ফিল দিতে সক্ষম। এছাড়া ফোনটিতে কোয়াড স্পিকার সেটআপ দেওয়া হয়েছে, এর ফলে অসাধারণ অডিও উপভোগ করা যাবে।
কোম্পানি বাজেট সেগমেন্টে তাদের Huawei MatePad SE 11 ট্যাবলেটটি লঞ্চ করা হবে। এই ট্যাবটির প্রাথমিক দাম প্রায় 13,749 টাকা রাখা হতে পারে। ফলে কম দামে বড় ডিসপ্লে সহ ট্যাবলেট কিনতে চাইছেন, এমন ইউজারদের জন্য ট্যাবলেটটি আকর্ষণীয় অপশন হতে পারে। TÜV Rheinland সার্টিফিকেশন লিস্টিঙে এই ট্যাবলেটটি 11 ইঞ্চির ডিসপ্লে সহ দেখা গেছে। ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ট্যাবলেটটি ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।
এই ট্যাবলেটটিতে 22.5W চার্জিং সাপোর্টেড 7,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এতে Huawei M Pen স্টাইলাস সাপোর্ট করে। এর ক্যামেরা সেটআপ যথেষ্ট সাধারণ, তাই এই প্রাইস রেঞ্জে খুব কম মনে হতে পারে। তবে কোয়াড স্পিকারের জন্য ট্যাবলেটটি এন্টারটেইনমেন্ট এর দিক দিয়ে অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং এবং ব্রাউজিং জন্য খুঁজছেন, তাদের কাছে এই ট্যাবটি জনপ্রিয় হয়ে উঠতে পারে।
জানিয়ে রাখি Huawei ভারতে শেষবার 2020 সালে তাদের MatePad T8 লঞ্চ করেছিল এবং এবার কোম্পানি দীর্ঘ দিন পর পুনরায় এই সেগমেন্টে পা রাখতে চলেছে। আপাতত প্রিমিয়াম ট্যাবলেট মার্কেটে Apple iPad বেশ জনপ্রিয়, আবার অ্যান্ড্রয়েড সেগমেন্টে Samsung ও Lenovo এর মতো ব্র্যান্ডগুলি আধিপত্য বিস্তার করে রয়েছে। তবে এখনও Huawei জন্য Google Mobile Services এর খামতি সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। এই কোম্পানির ট্যাবলেটে Play Store, Gmail এবং YouTube এর মতো অ্যাপগুলি সরাসরি ব্যাবহার করা যায় না। এর ফলে অনেক ইউজারদের এই ডিভাইস ব্যাবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
যেসব ইউজাররা নোট-টেকিং, রিডিং এবং হালকা কাজ করার জন্য প্রোডাক্টিভ ট্যাবলেট কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য MatePad 11.5 ট্যাবটি ভালো বিকল্প হতে পারে। অন্যদিকে যারা কম দামে বড় ডিসপ্লে এবং বেসিক এন্টারটেইনমেন্ট এর জন্য ট্যাবলেট কিনতে চাইছেন, তাঁরা MatePad SE 11 ট্যাবলেটটির জন্য অপেক্ষা করতে পারেন।









