কয়েক দিন আগেই Huawei অফিসিয়ালি তাদের ওয়েবসাইটের মাধ্যমে Huawei Nova 14i স্মার্টফোনটি টিজ করেছিল। আগেই কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছিল। এবার Huawei তাদের নতুন স্মার্টফোনটি অফিসিয়ালি গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। হংকঙের বাজারে Huawei Nova 14i স্মার্টফোনটি Qualcomm Snapdragon 680 প্রসেসর এবং 8GB RAM সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Nova 14i স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Huawei Nova 14i স্মার্টফোনটির 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম HKD 1,588 অর্থাৎ প্রায় 18,699 টাকা রাখা হয়েছে। 6 ফেব্রুয়ারি থেকে ফোনটি Blue এবং Black কালার অপশনে সেল করা হবে। এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না, এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। বিগত অনেক দিন ধরেই Huawei তাদের স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করছে না।
Huawei Nova 14i স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং EMUI 14.2 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.9GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 680 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এটি 4G চিপসেট।
এই ফোনটিতে 2376 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.95 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 270Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। জানিয়ে রাখি স্মার্টফোনটির সাইড ফ্রেমে ‘X বাটন’ দেওয়া হয়েছে, ফলে খুব সহজে যেকোনো অ্যাপ বা উইজেটস ব্যাবহার করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে একটানা 26 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। একইসঙ্গে 100% ব্যাটারি চার্জ হওয়ার পর 60 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ কলিং টাইম পাওয়া যাবে। বড় ব্যাটারি চার্জ করার জন্য ফোনটিতে 22.5W চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Huawei Nova 14i 4G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল Depth সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
এই স্মার্টফোনটির সাইড প্যানেলে ‘এক্স বাটন’ ইউজাররা নিজের মতো করে ব্যাবহার করতে পারবেন। এই দৈনন্দিন উইজেটস ওপেন করার পাশাপাশি Flashlight, Calculator এবং Camera ব্যাবহার করার ক্ষেত্রেও সাহায্য করবে। একইসঙ্গে এই বাটনের সাহায্যে Quick calling করা যাবে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটি এবং ফোন আনলক করার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, জানিয়ে রাখি তাদের জন্য সম্প্রতি 10001mAh ব্যাটারি সহ realme P4 Power ফোনটি ভারতে 25,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর রয়েছে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 6000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.78 ইঞ্চির 4D curve+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।












