চীনে লঞ্চ হল Huawei Nova 15 স্মার্টফোন, রয়েছে Kirin 8020 চিপসেট, OLED ডিসপ্লে, 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি

চীনের বাজারে Huawei তাদের মিড রেঞ্জে Huawei Nova 15 স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে অসাধারণ ক্যামেরা, ব্যাটারি লাইফ এবং HarmonyOS 6 ও বিভিন্ন AI ফিচার সহ চীনের বাজারে পেশ করা হয়েছে। যারা প্রিমিয়াম ডিজাইন সহ শক্তিশালী পারফরমেন্স এবং ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স চাইছেন, তাদের জন্য স্মার্টফোনটি ভালো অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Nova 15 স্মার্টফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Huawei Nova 15 স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির স্ক্রিনে Full HD+ 2412×1084 পিক্সেল রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2160Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করে। এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে। এই স্ক্রিনে 10.7 বিলিয়ন কালার এবং P3 ওয়াইড কালার গামুট রয়েছে। এছাড়া অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস প্রোটেকশন এবং SGS ফাইভ-স্টার সার্টিকেশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Huawei Nova 15 স্মার্টফোনটিতে Kirin 8020 প্রসেসর রয়ছে। এটি কোম্পানির লেটেস্ট 5G চিপসেট। Huawei এর বক্তব্য অনুযায়ী এটি আগের প্রসেসরের চেয়ে 62 শতাংশ বেশি পাওয়া যাবে। Huawei Nova 15 স্মার্টফোনটি HarmonyOS 6.0 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এতে AI এয়ার জেসচার, AI এয়ার ট্রান্সফার এবং AI স্মার্ট পেমেন্টের মতো বিভিন্ন সিস্টেম-লেভেল AI ফিচার রয়েছে। একইসঙ্গে ফোনটি Beidou স্যাটেলাইট ইমেজ ম্যাসেজিং এবং 2.4GHz StarLink অফ-গ্রিড কানেক্টিভিটির মতো স্মার্ট কমিউনিকেশন টেকনোলোজি সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Huawei Nova 15 স্মার্টফোনটিতে Red Maple ইমেজিং সিস্টেম সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 1/1.56 ইঞ্চির সেন্সর সহ f/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম ও OIS ফিচার সাপোর্টেড 12MP RYYB টেলিফটো পোট্রেট সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে কালার অ্যাকিউরেসি আরও ভালো করার জন্য 1.5MP মাল্টিস্পেক্ট্রল কালার সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে 30x ডিজিটাল জুম এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। একইভাবে Huawei Nova 15 স্মার্টফোনটিতে 50MP আল্ট্রা-ক্লিয়ার পোট্রেট রয়েছে, যা 90-ডিগ্রী ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 4K ভিডিও রেকর্ডিং ও AIS স্টেবলাইজেশন সাপোর্ট করে।

Huawei Nova 15 স্মার্টফোনটিতে 6000mAh সিলিকন এনোয়েড ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 100W Huawei সুপারচার্জ টার্বো ফাস্ট চার্জিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, USB Type-C এবং GPS, Beidou, Galileo ও NavIC মতো মাল্টি ব্যান্ড পোজেশনিং সিস্টেম রয়েছে। স্মার্টফোনটির ওজন প্রায় 196 গ্রাম এবং থিকনেস 7.2mm। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে।

চীনের বাজারে Huawei Nova 15 স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির 256GB স্টোরেজ অপশনের দাম 2,699 ইউয়ান অর্থাৎ প্রায় 34,300 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম 2,999 ইউয়ান অর্থাৎ প্রায় 38,000 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Vibrant Green, Elegant Purple, Zero White এবং Phantom Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

যারা চীনের ইউজার এবং Huawei ব্র্যান্ড ভালবাসার পাশাপাশি 35 থেকে 40 হাজার টাকা দামের মধ্যে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Huawei Nova 15 স্মার্টফোনটি ভালো অপশন হবে। কারণ এই প্রাইস রেঞ্জে অসাধারণ ফিচার ও ক্যামেরা উপভোগ করা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here