8,500mAh ব্যাটারি, Kirin 8020 প্রসেসর এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Huawei Nova 16 SE স্মার্টফোন

শীঘ্রই Huawei তাদের Nova সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী বহুদিন পর Nova SE সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Huawei Nova 16 SE নামে লঞ্চ করা হতে পারে। এই লিকের মাধ্যমে ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনের সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে খুব তাড়াতাড়ি এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Nova 16 SE ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Huawei Nova 16 SE ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Huawei Nova 16 SE ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে থাকতে পারে। প্রসেসিঙের জন্য এতে Kirin 8020 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। Huawei Nova 16 SE ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 8,500mAh বড় ব্যাটারি হতে পারে। ফলে এটি দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন স্মার্টফোনের লিস্টে জায়গা করে নিতে পারে। আপাতত ফোনের ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে জানা যায়নি।

ফটোগ্রাফির জন্য Huawei Nova 16 SE ফোনে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে কোম্পানির ফোনে Red Maple Multispectral Sensor দেওয়া হতে পারে। ফলে অসাধারণ কালার অ্যাকিউরেসি এবং ইমেজ প্রসেসিং উপভোগ করা যাবে।

কালার এবং সম্ভাব্য দাম

লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে গ্র্যাডিয়েন্ট ফিনিশ থাকতে পারে। ফলে ফোনটিতে আরও প্রিমিয়াম ডিজাইন পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী Huawei Nova 16 SE ফোন ডিজাইন আগের Honor Power 2 ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনটি Black, White, Blue এবং Orange কালার অপশনে সেল করা হতে পারে।

Huawei Nova 16 SE ফোনটি 2,000 ইউয়ান (প্রায় 28,000 টাকা) থেকে 3,000 ইউয়ান (প্রায় 42,000 টাকা) দামের মধ্যে লঞ্চ করা হতে পারে। তবে অফিসিয়াল লঞ্চের পরই ফোনটি সঠিক দাম জানা যাবে।

আপাতত Huawei Nova 16 SE ফোনের সংক্রান্ত সমস্ত তথ্য শুধুমাত্র একটি লিক হিসাবে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ, দাম বা সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই লঞ্চের সময় ফিচারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে পারে। চীনের ইউজাররা Nova 16 SE ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here