চীনে লঞ্চ হল Huawei Nova 16 Ultra এবং Nova 16 Pro স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

চীনে Huawei তাদের লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানির নতুন Nova 16 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Huawei Nova 16 Ultra, Nova 16 Pro, Nova 16 এবং Nova 16z ফোনগুলি পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের প্রো এবং আল্ট্রা মডেলের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

Huawei Nova 16 Ultra এবং Nova 16 Pro ফোনের স্পেসিফিকেশন

Huawei Nova 16 Ultra এবং Nova 16 Pro ফোনে 6.84-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 2856 × 1320 পিক্সেল রেজোলিউশন, 1Hz থেকে 120Hz LTPO অ্যাড স্টিভ রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং Kunlun Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Huawei Nova 16 Ultra এবং Nova 16 Pro ফোনে কোম্পানির নিজস্ব Kirin 9010S চিপসেট রয়েছে। এই ফোনটি HarmonyOS 6.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব্যাক‌আপের জন্য উভয় ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও সিরিজের আল্ট্রা মডেলে 50W ওয়্যারলেস চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অসাধারণ ক্যামেরা ফিচার

Huawei Nova 16 Ultra ফোনে 200MP RYYB প্রাইমারি OIS সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP RYYB পেরিস্কোপ টেলিফটো লেন্স, 50MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং Red Maple কালার সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা এবং Red Maple যোগ করা হয়েছে।

অপরদিকে Huawei Nova 16 Pro ফোনেও 200MP প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স রয়েছে। উভয় ফোনে 4K ভিডিও রেকর্ডিং, AI ইমেজিং টুল্স, AI পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট এবং টেলিফটো অপটিমাইজেশনের মতো ফিচার সাপোর্ট রয়েছে।

দুটি ফোনের পার্থক্য

Huawei Nova 16 Ultra ফোনে f/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP RYYB পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে, অপরদিকে Nova 16 Pro ফোনের এই একই সেন্সর f/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এর ফলে Ultra মডেলে লো-লাইট ও জুম ফটোগ্রাফির ক্ষেত্রে সুন্দর পারফরমেন্স পাওয়া যাবে। উভয় ফোনের সেলফি ক্যামেরাতেও তফাৎ রয়েছে। Ultra মডেলে 50MP Ultra-Focusing Portrait Lens (f/2.0) ব্যাবহার করা হয়েছে, Pro মডেলে 50MP Ultra-Clear Portrait Lens (f/2.4) সেন্সর রয়েছে। এক‌ইভাবে Ultra মডেলে AI ফিচার ও কালার প্রসেসিং সুন্দর করে তোলার জন্য Red Maple কালার সেন্সর আরও অ্যাডভান্সভাবে টিউন করা হয়েছে।

Huawei Nova 16 Ultra মডেলে Tiantong satellite calling, satellite paging এবং two-way BeiDou satellite messaging এর মতো অ্যাডভান্স স্যাটেলাইট ফিচার দেওয়া হয়েছে। তবে Pro মডেলে শুধুমাত্র টু-ওয়ে BeiDou ম্যাসেজিং ফিচার যোগ করা হয়েছে। Ultra মডেলে IP68 ও IP69 রেটিং, Bluetooth 6.0, Wi-Fi 7, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং অ্যালুমিনিয়াম অ্যালয় বডি রয়েছে। অপরদিকে Nova 16 Pro ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও Ultra মডেলে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে, যা Pro মডেলে নেই।

Huawei Nova 16 Ultra ফোনের দাম

চীনে Huawei Nova 16 Ultra ফোনটি Starry Black, Sky Blue এবং White কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের 256GB স্টোরেজ মডেলের দাম 4,699 ইউয়ান (প্রায় 65,000 টাকা) রাখা হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 512GB ভেরিয়েন্ট 5,199 ইউয়ান এবং 1TB টপ মডেল 5,799 ইউয়ান (প্রায় 81,000 টাকা) দামে সেল করা হবে।

Huawei Nova 16 Pro ফোনের দাম

Huawei Nova 16 Pro ফোনটি Starry Black, Sky Blue, White এবং Frost Purple কালার অপশনে সেল করা হবে। এই ফোনের 256GB ভেরিয়েন্টের দাম 3,899 ইউয়ান (প্রায় 54,000 টাকা) রাখা হয়েছে। এই ফোনটির 512GB এবং 1TB মেমরি ভেরিয়েন্ট যথাক্রমে 4,399 ইউয়ান এবং 4,999 ইউয়ান (প্রায় 71,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

যারা চীনে রয়েছেন তাঁরা এই ফোনগুলি কিনতে পারেন। এই ফোনদুটিতে সুন্দর ক্যামেরা, ডিজাইন, পারফরমেন্স সহ সব দিক থেকেই ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here