Home খবর লঞ্চ হল সস্তা ফোল্ডেবল স্মার্টফোন Huawei Nova Flip S, জেনে নিন ফিচার এবং দাম

লঞ্চ হল সস্তা ফোল্ডেবল স্মার্টফোন Huawei Nova Flip S, জেনে নিন ফিচার এবং দাম

চীনে Huawei তাদের নতুন ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন Huawei Nova Flip S লঞ্চ করেছে। এই ফোনটি গত বছর লঞ্চ হ‌ওয়া Nova Flip ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির কম দাম। জানিয়ে রাখি নতুন ফোনটির দাম আগের মডেলের চেয়েও কম রাখা হয়েছে। যেসব ইউজাররা কম দামে সুন্দর ফিচার সহ ফ্লিপ ফোন খুঁজছেন তাদের এই ফোনটি বেশ পছন্দ হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

ডিজাইনের দিক থেকে নতুন Nova Flip S ফোনটি অনেকটা আগের মডেলের মতোই। ফোনটি মাত্র 6.9mm পাতলা এবং এর ওজন 195 গ্ৰাম। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি নতুন Sky Blue এবং Feather Sand Black কালার অপশনে পেশ করা হয়েছে। এছাড়াও এই ফোনটির New Green, Zero White, Sakura Pink ও Star Black কালারে সেল করা হবে। ফোনটির বাইরের দিকে 2.14-ইঞ্চির স্কোয়ার (480×480 পিক্সেল রেজোলিউশন) আউটার স্ক্রিন দেওয়া হয়েছে। এতে কিউট পেট থীম, DIY ওয়ালপেপার এবং ইন্টারঅ্যাক্টিভ কল ডিসপ্লের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

ইউজাররা এই আউটার স্ক্রিনে ওয়েদার, ক্যালেন্ডার, পেমেন্ট QR কোড এবং অন্যান্য অ্যাপ পিন করে রাখতে পারবেন। ফোনটির Live Window ফিচার ফ্লাইট, ফুড ডেলিভারি, বা নোটিফিকেশনের মতো রিয়েল-টাইম ইনফরমেশন শো করতে পারে। ফোনটির ভেতরের দিকে 6.9-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 1136×2698 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ওয়াটার ড্রপ হিঞ্জ সিস্টেম রয়েছে, ফলে ফোনটির ফোল্ডের দাগ দেখা যায় না বললেই চলে। Swiss SGS এর পক্ষ থেকে এই ফোনটিকে 1.2 মিলিয়ন ফোল্ড সার্টিফাইড করা হয়েছে।

Huawei Nova Flip S ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি (f/1.9) এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (f/2.2) যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা 4K ভিডিও রেকর্ডিং এবং AIS স্টেবিলাইজেশন সাপোর্ট করে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির প্রসেসর সম্পর্কে কিছু জানানো হয়নি। পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei Nova Flip S ফোনে 4,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 66W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়াটার রেজিস্টেন্স বডি রয়েছে। এই ফোনটি Huawei এর লেটেস্ট HarmonyOS 5.1 অপারেটিং সিস্টেমে কাজ করে।

চীনে Huawei Nova Flip S ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 256GB মডেল 3,488 ইউয়ান অর্থাৎ প্রায় 43,000 টাকা দামে সেল করা হবে। এক‌ইভাবে এই ফোনের 512GB মডেলের দাম রাখা হয়েছে 3,788 ইউয়ান অর্থাৎ প্রায় 46,700 টাকা।

যেসব ইউজাররা কম দামের মধ্যে একটি ফোল্ডেবল স্মার্টফোন ব্যাবহার করতে চাইছেন তাদের জন্য Huawei Nova Flip S ফোনটি একটি অসাধারণ বিকল্প। ফোনটির ডিজাইন, ক্যামেরা এবং পারফরমেন্স যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনটিকে বাজারে উপস্থিত Samsung Galaxy Z Flip 6, Motorola Razr 50 Ultra ও OPPO Find N3 Flip ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা চীনে আছেন এবং একটি কম্প্যাক্ট ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Huawei Nova Flip S ফোনটি আদর্শ।