টেক কোম্পানি হুয়াই আজ আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য Huawei P Smart 2021 নামেেএকটি নতুন ফোন লঞ্চ করেছে। নাম থেকেই বোঝা যাচ্ছে এই ফোনটি হুয়াই পি স্মার্টের আপগ্ৰেডেড ভার্সন এবং অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত ফোনটি বাজেট ক্যাটাগরিতে পেশ করা হয়েছে। Huawei P Smart 2021 ফোনটি আপাতত কোম্পানির পক্ষ থেকে অষ্ট্রিয়াতে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন্যান্য মার্কেটে সেল করা হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোম্পানির এই নতুন ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।
আরও পড়ুন: লিক হল সস্তা POCO C3 এর রিটেইল বক্স, জানা গেছে দাম
Huawei P Smart 2021
কোম্পানির পক্ষ থেকে Huawei P Smart 2021 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.3 শতাংশ যার স্ক্রিনের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে বডি পার্ট আছে। ডিসপ্লের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল দেওয়া হয়েছে।
কোম্পানি তাদের Huawei P Smart 2021 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করেছে যা ইএমইউআই 10.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে হুয়াইয়ের কিরীন 710এ চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানির এই ফোনে প্রি ইনস্টলড গুগল অ্যাপ পাওয়া যায় না বরং এতে হুয়াই অ্যাপ গ্যালারির সঙ্গে হুয়াই মোবাইল সার্ভিস পাওয়া যায়।
আরও পড়ুন: Samsung Galaxy F41 এ থাকবে 64MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারী, ভারতে লঞ্চ হবে 8 অক্টোবর
ফোটোগ্রাফির জন্য Huawei P Smart 2021 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
Huawei P Smart 2021 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক, এনএফসি ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী আছে।
ভেরিয়েন্ট ও দাম
অষ্ট্রিয়াতে Huawei P Smart 2021 ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4 জিবি র্যাম দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। Huawei P Smart 2021 ফোনটি Black, Gold ও Green কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে EUR 229 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 19,500 টাকার কাছাকাছি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
