Huawei গত সপ্তাহে অফিসিয়ালি তাদের স্পেনের মার্কেটে P Snart Z ফোনটি লঞ্চ করেছিল। ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানা গেছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে এই ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। প্রসঙ্গত Huawei P Snart Z ফোনটি কোম্পানির প্রথম পপ আপ সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন এবং এই ফোনটি লঞ্চের মাধ্যমে কোম্পানি পপ আস ক্যামেরা সেগমেন্টে এন্ট্রি নিয়ে নিয়েছে।
পপ আপ সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Huawei Y9 Prime (2019)
স্পেসিফিকেশন
Huawei P Snart Z ফোনটিতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ফুল এইচডি+ আল্ট্রা ফুল ভিউ ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই ওএসের সঙ্গে ইএমইউআই 9 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক কিরিন 710এফ চিপসেটে রান করে।
কোম্পানির পক্ষ থেকে P Snart Z ফোনটিতে 4 জিবি র্যাম দেওয়া হয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। হুয়াইয়ের এই ফোনে ডুয়েল সিম ও 4জি এলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
Redmi 7 কে টক্কর দিতে ভারতে এল Nokia 4.2, অসাধারণ ফিচারের সঙ্গে বানাতে পারে নতুন রেকর্ড
Huawei P Snart Z ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি কোম্পানির প্রথম পপ আপ সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন। এই ফোনে সেলফি ও ভিডিও কলিঙের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যা সেলফির কম্যান্ড দিলে ফোন বডির বাইরে বেরিয়ে আসে।
ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। Huawei তাদের P Snart Z ফোনটির ক্যামেরা সেটআপ এআই টেকনিকযুক্ত করে লঞ্চ করেছে যা ফোটো তোলার সময় নিজে থেকে সবকিছু বিচার করে উন্নত মানের ফোটো তুলতে পারবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
