Huawei এর প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ সম্পর্কে নতুন লিক প্রকাশ্যে এসেছে। এর ফলে আপকামিং Huawei Pura 90 Ultra ফোনটির ক্যামেরা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এর সঙ্গে এই ফোনটির স্কিমেটিক এবং কনসেপ্ট ইমেজ শেয়ার করা হয়েছে, যা দেখে মনে করা হচ্ছে এবার বড় আপগ্ৰেড দেখা যেতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী, Huawei Pura 90 Ultra ফোনে অসাধারণ ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 200MP টেলিফটো লেন্স থাকতে পারে। এই লেন্সে SmartSens SCC80XS সেন্সর ব্যাবহার করা হতে পারে। এই সেন্সর 22nm প্রসেসে তৈরি। এই নতুন ম্যানুফ্যাকচারিং প্রসেস ভালো পাওয়ার এফিসিয়েন্সি, কম রীড নয়েস এবং ভালো ডায়নামিক রেঞ্জ দিতে সক্ষম। এর ফলে জুম ফটোগ্রাফি এবং লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
আপকামিং Huawei Pura 90 Ultra ফোনে ভেরিয়েবল অ্যাপার্চারযুক্ত 1-ইঞ্চি মাপের 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই ফিচারের দৌলতে বিভিন্ন লাইটিং কন্ডিশনে ভালো কন্ট্রোল এবং বেশি লাইট ক্যাপচারের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা পাওয়া যাবে। বাস্তবেই প্রাইমারি সেন্সর এবং হাই-রেজোলিউশন টেলিফটো লেন্সের এই কম্বিনেশন পাওয়া গেলে ইউজাররা ফটোগ্রাফির ক্ষেত্রে দারুণ এক্সপেরিয়েন্স পাবেন।
কনসেপ্ট ইমেজ দেখে জানা গেছে Huawei Pura 90 Ultra ফোনে কোম্পানির সিগনেচার ট্রায়াঙ্গুলার ক্যামেরা ডিজাইন দেওয়া হতে পারে। এতে হরাইজন্টাল ক্যামেরা লেআউট থাকতে পারে। তবে যেহেতু এটি একটি কনসেপ্ট ইমেজ তাই ফোনটির আসল লুক অন্য রকমও হতে পারে।
অন্য একটি লিক অনুযায়ী Huawei Pura 90 সিরিজে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 6.58 ইঞ্চি বা 6.87 ইঞ্চির স্ক্রিন যোগ করা হতে পারে। এই ফোনে 3D ফেস রিকগনিশন ফিচার থাকতে পারে। প্রসেসিঙের জন্য স্ট্যান্ডার্ড Pura 90 ফোনে Kirin 9030 প্রসেসর দেওয়া হতে পারে। অপরদিকে Pro এবং Ultra ফোনে আরও বেশি শক্তিশালী Kirin 9030 Pro চিপসেট যোগ করা হতে পারে। আপকামিং Pura সিরিজের ফোনগুলি HarmonyOS 6.1 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে। এর ফলে স্মুথ মাল্টি টাস্কিং এবং Huawei ইকোসিস্টেমের সঙ্গে সুন্দর ইন্টিগ্ৰেশন সাপোর্ট পাওয়া যেতে পারে।
এই আপকামিং সিরিজের ফোনে ব্যাটারি সেগমেন্টে সুন্দর আপগ্ৰেড দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে প্রায় 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইভাবে Pro এবং Ultra ভেরিয়েন্টে যথাক্রমে 6,500mAh থেকে 7,000mAh এর মধ্যে ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার পাওয়া যাবে বলে জানা গেছে।
আগামী মে মাসে চীনে Huawei Pura 90 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই লিক ডিটেইলস সঠিক হলে Huawei Pura 90 Ultra ফোনটি প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে ডিজাইন, ক্যামেরা এবং ব্যাটারির ক্ষেত্রে ইউজারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে পারে। যারা মাস কয়েক পরে একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।











