Huawei তাদের ফোল্ডেবল ফোনের পরিধি বাড়িয়ে চীনের বাজারে নতুন Huawei Pura X Max স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিকে চিরাচরিত লম্বা ফোল্ডেবল ডিজাইনের পরিবর্তে প্রথম “wide book-style foldable” হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনটি দেখা এবং ব্যাবহার উভয় ক্ষেত্রে ইউনিক এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
Huawei Pura X Max ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ইউনিক ডিসপ্লে। এই ফোনটির ইনার এবং কভার উভয় স্ক্রিনে 2:1 আসপেক্ট রেশিও দেওয়া হয়েছে, ফলে ইউজাররা বেশি কন্সিস্টেন্ট ভিউয়িং এক্সপেরিয়েন্স পাবেন। ফোনটির 5.4 ইঞ্চির আউটার ডিসপ্লে 3500nits পীক ব্রাইটনেস এবং 1–120Hz LTPO রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি আনফোল্ড করলে 3000nits ব্রাইটনেস এবং অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্টেড 7.7 ইঞ্চির স্ক্রিন পাওয়া যায়।
Huawei Pura X Max ফোনটির ক্যামেরা মডিউলের চারদিকে সেরামিক বেজল দেওয়া হয়েছে, যা যথেষ্ট প্রিমিয়াম লুক দেয়। এই ফোনটি Midnight Black, Zero White, Interstellar Blue, Olive Gold এবং Vibrant Orange কালার অপশনে পেশ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Huawei Pura X Max ফোনে Kirin 9030 Pro প্রসেসর যোগ করা হয়েছে এবং এই ফোনটি HarmonyOS 6.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে রিয়েল-টাইম ট্রেসিং সাপোর্ট রয়েছে, যা গ্ৰাফিক্স পারফরমেন্স আরও সুন্দর করে তুলবে।
Huawei Pura X Max ফোনের ক্যামেরা সেগমেন্টে কোম্পানির পক্ষ থেকে তাদের XMAGE সিস্টেম দেওয়া হয়েছে এবং এতে 50MP প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, সেকেন্ড-জেনারেশন কালার সেন্সর ও 12.5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট এবং 3D ডায়নামিক ফটোর মতো ফিচার রয়েছে, ফলে এই ফোনে দারুণ ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Huawei Pura X Max ফোনে আপগ্ৰেডেড Xiaoyi Smart Brain এবং নতুন AI কম্প্যানিয়ন সিস্টেম দেওয়া হয়েছে, যা Amap, Baidu Maps, Didi, Zhihu ও DingTalk এর মতো বিভিন্ন অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেশন করতে সক্ষম। এছাড়াও এই ফোনে AI নোট-টেকিং, ফটো এডিটিং,টাইম মেশিন এবং Xiaoyi Help এর মতো বিভিন্ন স্মার্ট ফিচার রয়েছে।
লেটেস্ট Huawei Pura X Max ফোনটির ফোল্ডেবল মেকানিজমেও যথেষ্ট উন্নতি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে নতুন basalt waterdrop hinge ব্যাবহার করা হয়েছে, যা স্ক্রিন স্পেস 16% পর্যন্ত বাড়িয়ে তোলে এবং ড্রপ রেজিস্টেন্স 33% উন্নত করে। ফোনটির ইনার ডিসপ্লেতে মাল্টি-লেয়ার স্ট্রাকচার এবং UTG গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, ফলে এটি আরও মজবুত হয়েছে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এর সঙ্গে এয়ার জেসচার সাপোর্টেড M-Pen 3 Mini স্টাইলাস পেশ করা হয়েছে।
চীনে Huawei Pura X Max ফোনটির 12GB + 256GB ভেরিয়েন্ট 10,999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,50,243 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 12GB + 512GB মডেলের দাম রাখা হয়েছে 11,999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,63,902 টাকা। এছাড়াও এই ফোনটির কালেক্টর এডিশন মডেলের 16GB + 512GB ভেরিয়েন্ট 12,999 ইউয়ান (প্রায় 1,77,594 টাকা) এবং 16GB + 1TB ভেরিয়েন্ট 13,999 ইউয়ান (প্রায় 1,91,257 টাকা) পেশ করা হয়েছে।
বড় ডিসপ্লে, শক্তিশালী হার্ডওয়্যার ও AI ফিচার সহ Huawei Pura X Max ফোনে নতুন ধরনের এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। যেসব ইউজাররা প্রিমিয়াম এবং ইনোভেটিভ ফোল্ডেবল স্মার্টফোনের খোঁজ করছেন তাদের জন্য এই ফোনটি আদর্শ অপশন হয়ে উঠবে। যারা চীনে রয়েছেন এবং একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন।











